ঢাকা    শনিবার, ১৬ মে ২০২৬
ঢাকা    শনিবার, ১৬ মে ২০২৬
গণবার্তা

সাফারি পার্ক ঘুরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

সাফারি পার্ক ঘুরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

গাজীপুর সাফারি পার্কে ঈদের আনন্দ উদযাপন শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মোছাম্মৎ জোহরা বেগম নামে এক নারী প্রাণ হারিয়েছেন। রোববার (২২ মার্চ) সন্ধ্যায় জেলার কালীগঞ্জ উপজেলার টঙ্গী-ঘোড়াশাল সড়কের চুয়ারিয়াখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রিয়াদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত জোহরা বেগম নরসিংদীর মাধবদী থানার আমদিয়া বেলাইদ এলাকার মরহুম সফুর উদ্দিনের কন্যা।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই রিয়াদুল ইসলাম জানান, সকালে তিনি সহ প্রায় ৪০ জন মাধবদীর বাসিন্দা গাজীপুর সাফারি পার্ক ভ্রমণে গিয়েছিলেন। সন্ধ্যায় ঘুরে এসে বাস থেকে নামার পর সড়ক পার হওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর অটোরিকশার চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।

থানা পুলিশ জানায়, অটোরিকশাটি জব্দ করা হয়েছে। চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঈদের দিন পরিবার-স্বজন নিয়ে আনন্দ ভ্রমণে গিয়ে মৃত্যুর এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার দ্রুত আইনি বিচার চেয়েছেন।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৬ মে ২০২৬


সাফারি পার্ক ঘুরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬

featured Image
গাজীপুর সাফারি পার্কে ঈদের আনন্দ উদযাপন শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মোছাম্মৎ জোহরা বেগম নামে এক নারী প্রাণ হারিয়েছেন। রোববার (২২ মার্চ) সন্ধ্যায় জেলার কালীগঞ্জ উপজেলার টঙ্গী-ঘোড়াশাল সড়কের চুয়ারিয়াখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রিয়াদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত জোহরা বেগম নরসিংদীর মাধবদী থানার আমদিয়া বেলাইদ এলাকার মরহুম সফুর উদ্দিনের কন্যা।নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই রিয়াদুল ইসলাম জানান, সকালে তিনি সহ প্রায় ৪০ জন মাধবদীর বাসিন্দা গাজীপুর সাফারি পার্ক ভ্রমণে গিয়েছিলেন। সন্ধ্যায় ঘুরে এসে বাস থেকে নামার পর সড়ক পার হওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর অটোরিকশার চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।থানা পুলিশ জানায়, অটোরিকশাটি জব্দ করা হয়েছে। চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।ঈদের দিন পরিবার-স্বজন নিয়ে আনন্দ ভ্রমণে গিয়ে মৃত্যুর এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার দ্রুত আইনি বিচার চেয়েছেন।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা