বাংলাদেশে প্রথমবারের মতো ২৪ ক্যারেট সোনাযুক্ত গোল্ড সোপ নিয়ে এসেছে রিমার্ক এলএলসি ইউএসএ’র অ্যাফিলিয়েটেড রিমার্ক এইচবি লিমিটেড। অভিজাত রূপচর্চায় সোনার ব্যবহার প্রাচীনকাল থেকেই প্রচলিত। প্রাচীন মিশরীয়, চৈনিক ও ভারতের রাজকীয় নারীরা ত্বককে উজ্জ্বল ও কোমল রাখতে খাঁটি সোনার ফেসমাস্ক ও সোনার গুঁড়া ব্যবহার করতেন। সেই ঐতিহ্যকে আধুনিক রূপে ফিরিয়ে আনতে বাংলাদেশের বাজারে এল লিলি গোল্ড সোপ।
আধুনিক রুপচর্চাতেও সোনার কদর কম নয়। ডিওর, লা প্রেইরি ও গারল্যাঁ-এর মতো বিলাসবহুল আন্তর্জাতিক প্রসাধনী ব্র্যান্ডগুলোর ২৪ ক্যারেট গোল্ড ইনফিউজড পণ্যের দাম ও চাহিদা দুটোই আকাশচুম্বী। সেই চাহিদার কথা মাথায় রেখে বাংলাদেশের বাজারে ২৪ ক্যারেট গোল্ড ইনফিউজড বিউটি সোপ বাজারে এনেছে বাংলাদেশের শীর্ষ এফএমসিজি প্রতিষ্ঠান রিমার্ক এইচবি।
জনপ্রিয় কসমেটিকস ও স্কিনকেয়ার ব্র্যান্ড লিলির এই ২৪ ক্যারেট গোল্ড ইনফিউজড বিউটি সোপটি ত্বকে সোনালী আভা ও প্রিমিয়াম অভিজ্ঞতা দেয়ার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে।
লিলি গোল্ড সোপের ২৪ ক্যারেট গোল্ড ফ্লেক্স ত্বকের দীপ্তি বাড়াতে সহায়তা করে। এর সঙ্গে থাকা উপাদানগুলো ত্বকের যত্নে বহুমাত্রিক ভূমিকা রাখে—
আলফা আরবুটিন ও নিয়াসিনামাইড: ত্বকের রং উজ্জ্বল করে ও দাগ দূর করতে কাজ করে
প্যানথেনল, বায়োটিন ও ফলিক অ্যাসিড: ত্বককে পুষ্টি জোগায়
ভিটামিন সি (অ্যাসকরবিক অ্যাসিড) ও ভিটামিন ই (টোকোফেরল): ত্বককে সুরক্ষা দিয়ে সুস্থ ও সতেজ রাখতে সহায়তা করে
পিনাট অয়েল: ত্বকের কোমলতা বৃদ্ধি করে
ঈদের আগেই বাজারে আনা লিলি প্রিমিয়াম গোল্ড সোপ বর্তমানে দেশের সবচেয়ে বড় অথেনটিক কসমেটিকস রিটেইল চেইন হারল্যান স্টোরের দেশজুড়ে ১৫০টির বেশি আউটলেটে পাওয়া যাচ্ছে।
রিমার্ক এইচবি-এর পার্সোনাল কেয়ার বিভাগের চিফ বিজনেস অফিসার (সিবিও) আবির আদনান বলেন, “রূপচর্চায় নতুন ও প্রিমিয়াম অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই আমরা লিলির ২৪ ক্যারেট গোল্ড ইনফিউজড বিউটি সোপ বাজারে আনছি। সোনার ঐতিহ্যবাহী সৌন্দর্যচর্চা থেকে অনুপ্রাণিত হয়ে এই পণ্যটি তৈরি করা হয়েছে, যা ত্বকের যত্নে উজ্জ্বলতা ও মসৃণতার অনুভূতি দিতে সহায়তা করবে।”
বিশিষ্ট ডার্মাটোলজিস্ট ডা. শারমিনা হক বলেন, “এই নতুন সংযোজন বাংলাদেশের বিউটি কেয়ার বাজারে প্রিমিয়াম পণ্যের ক্ষেত্রে একটি নতুন মানদণ্ড স্থাপন করবে। রিমার্কের ইনোভেটিভ কাজগুলোর প্রশংসা করতেই হয়। কারণ এই প্রতিষ্ঠানটি শুরু থেকেই সর্বাধুনিক প্রযুক্তির সঙ্গে বাংলাদেশের ক্রেতাদের পরিচিত করে তুলেছে। লিলি গোল্ড সোপ এই উদ্যোগের সর্বশেষ সংযোজন।”
রিমার্ক এইচবি একটি যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান, যা বাংলাদেশের বাজারে আন্তর্জাতিক মানের পণ্য নিশ্চিত করছে। উন্নত প্রযুক্তি ও শক্তিশালী বিতরণব্যবস্থার মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের প্রসাধনী ও এফএমসিজি খাতে নিজেদের অবস্থান ক্রমেই শক্তিশালী করছে। বর্তমানে প্রতিষ্ঠানটি বাংলাদেশে বিশ্বমানের হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, স্কিন কেয়ার, বেবি কেয়ার ও কালার কসমেটিকস পণ্য উৎপাদন ও বাজারজাত করছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন