জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। ‘অ্যাপ্রেন্টিস মেকানিক (লাইন অ্যান্ড বেইজ মেইন্টেন্যান্স)’ পদে ৪০ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ৬ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড
পদের সংখ্যা: ১ পদে ৪০ জন
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: ঢাকা
৮ জানুয়ারি ২০২৬ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর। এসএসসি পাসের সনদপত্রের ভিত্তিতে বয়সসীমা নির্ধারণ করা হবে।
টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ৩৩৫ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আগ্রহী প্রার্থীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের bbal.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০x৩০০ সাইজের ছবি ও ৩০০x৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আগ্রহী প্রার্থীরা আগামী ৬ এপ্রিল, ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নির্বাচিত প্রার্থীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন বিমান রক্ষণাবেক্ষণ ইউনিটে নিয়োগ দেওয়া হবে। এই পদে যোগদানের মাধ্যমে প্রার্থীরা বিমান রক্ষণাবেক্ষণ খাতে দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন