ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
গণবার্তা

তেল আবিবের সামরিক সদর দপ্তরে হিজবুল্লাহর ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার দাবি

তেল আবিবের সামরিক সদর দপ্তরে হিজবুল্লাহর ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার দাবি

 ইসরায়েলের সামরিক হৃদপিণ্ড হিসেবে পরিচিত তেল আবিবের ‘কিরিয়া’ এলাকায় ভয়াবহ মিসাইল হামলা চালানোর দাবি করেছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, তারা বেশ কিছু ‘বিশেষায়িত মিসাইল’ ব্যবহার করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সদর দপ্তর লক্ষ্য করে এই আক্রমণ চালিয়েছে।

কিরিয়া কমপ্লেক্সটি ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান কার্যালয় এবং সরকারের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল। হিজবুল্লাহ আরও দাবি করেছে, তেল আবিবের উত্তরে অবস্থিত ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার একটি স্থাপনাতেও তারা সফলভাবে হামলা চালিয়েছে।

এই হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তেল আবিবের আকাশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তা এবং বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এর আগে গত ২৪ ঘণ্টায় হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের সাফেদ শহর লক্ষ্য করে অন্তত ৩০টি রকেট নিক্ষেপ করেছিল। অন্যদিকে, ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত একদিনে ইরান ও হিজবুল্লাহর হামলায় অন্তত ২০৪ জন ইসরায়েলি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

লেবানন সীমান্তে ক্রমবর্ধমান এই উত্তেজনা পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। ইসরায়েল-ইরান যুদ্ধের প্রসার লেবানন সীমান্তেও মারাত্মক আকার ধারণ করছে।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে ইরান-সমর্থিত হিজবুল্লাহও ইসরায়েলের বিরুদ্ধে হামলা জোরদার করেছে। লেবাননের সীমান্তবর্তী এলাকা থেকে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি হিজবুল্লাহ এখন সরাসরি তেল আবিবের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালানোর ঘোষণা দিচ্ছে।

হিজবুল্লাহর এই হামলার দাবি সত্য হলে এটি ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় হুমকি বলে বিবেচিত হবে। তবে ইসরায়েলি সেন্সরশিপের কারণে বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে না।

আপনার মতামত লিখুন

গণবার্তা

সোমবার, ১১ মে ২০২৬


তেল আবিবের সামরিক সদর দপ্তরে হিজবুল্লাহর ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার দাবি

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image
 ইসরায়েলের সামরিক হৃদপিণ্ড হিসেবে পরিচিত তেল আবিবের ‘কিরিয়া’ এলাকায় ভয়াবহ মিসাইল হামলা চালানোর দাবি করেছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, তারা বেশ কিছু ‘বিশেষায়িত মিসাইল’ ব্যবহার করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সদর দপ্তর লক্ষ্য করে এই আক্রমণ চালিয়েছে।কিরিয়া কমপ্লেক্সটি ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান কার্যালয় এবং সরকারের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল। হিজবুল্লাহ আরও দাবি করেছে, তেল আবিবের উত্তরে অবস্থিত ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার একটি স্থাপনাতেও তারা সফলভাবে হামলা চালিয়েছে।এই হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তেল আবিবের আকাশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তা এবং বিস্ফোরণের শব্দ শোনা গেছে।এর আগে গত ২৪ ঘণ্টায় হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের সাফেদ শহর লক্ষ্য করে অন্তত ৩০টি রকেট নিক্ষেপ করেছিল। অন্যদিকে, ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত একদিনে ইরান ও হিজবুল্লাহর হামলায় অন্তত ২০৪ জন ইসরায়েলি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।লেবানন সীমান্তে ক্রমবর্ধমান এই উত্তেজনা পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। ইসরায়েল-ইরান যুদ্ধের প্রসার লেবানন সীমান্তেও মারাত্মক আকার ধারণ করছে।ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে ইরান-সমর্থিত হিজবুল্লাহও ইসরায়েলের বিরুদ্ধে হামলা জোরদার করেছে। লেবাননের সীমান্তবর্তী এলাকা থেকে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি হিজবুল্লাহ এখন সরাসরি তেল আবিবের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালানোর ঘোষণা দিচ্ছে।হিজবুল্লাহর এই হামলার দাবি সত্য হলে এটি ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় হুমকি বলে বিবেচিত হবে। তবে ইসরায়েলি সেন্সরশিপের কারণে বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে না।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা