ময়মনসিংহের গফরগাঁওয়ে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে আলম মিয়া (৩০) নামের এক রিকশাচালককে ঘরে আটকে রেখে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দিনগত রাত দেড়টার দিকে গফরগাঁওয়ের পড়শীপাড়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। নিহত আলম মিয়া পড়শীপাড়া গ্রামের সহরুদ্দিনের ছেলে। তিনি পেশায় রিকশাচালক।
আটককৃতরা হলেন—
মো. আব্দুল কাদের (৫৫) (গফরগাঁও ইউনিয়নের জয়নাকান্দা গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে)
মোহাম্মদ মাজহারুল (৩০) (পড়শীপাড়া গ্রামের মোহাম্মদ ইব্রাহিমের ছেলে)
মোহাম্মদ ইমরান ইসলাম (২৫) (গড়াবেড় গ্রামের শামসুল হকের ছেলে)
এ ঘটনার জের ধরে আমান মিয়া ও তার পরিবারের সদস্যরা আলম মিয়াকে ধরে জোরপূর্বক বাড়িতে নিয়ে গিয়ে একটি কক্ষে আটকে রেখে বেদম মারধর করেন। এতে ঘটনাস্থলেই আলম মিয়া মারা যান। আলমের মৃত্যুর পর তার মরদেহ উঠানে ফেলে রেখে বাড়িতে তালা দিয়ে সবাই পালিয়ে যান অভিযুক্তরা।
এদিকে আলম মিয়াকে ঘরে আটকে পেটানোর একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, এক তরুণের ডান হাতে একটি লাঠি। আরেক হাতে মুঠোফোনে ভিডিও কলে রয়েছেন এক ব্যক্তি। ঘরের মেঝেতে নেতিয়ে পড়ে থাকা আলম মিয়াকে আঘাত করা হচ্ছে। ‘মাথায় বাড়ি দিছি রে’ বলেই আঘাত করতে থাকেন ওই তরুণ।
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, “পূর্ববিরোধের জের ধরে বাড়ি থেকে ধরে নিয়ে আলম মিয়াকে ঘরে আটকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদেরকেও গ্রেফতার করা হবে।”
নিহতের পরিবার হত্যাকাণ্ডে জড়িত সবাইকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। জমির সীমানা বিরোধের জেরে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন