ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
গণবার্তা

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন, চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন, চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প

ইরানে স্থল অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। বেশ কয়েক সপ্তাহ ধরে এই অভিযান চলতে পারে বলে গোয়েন্দা সংস্থাগুলো ধারণা করছে। তবে শেষ পর্যন্ত হামলার অনুমোদন দেবেন কি না, তা নিয়ে এখনো নিশ্চিত নয় নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মার্কিন সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলছে, এটি পূর্ণাঙ্গ যুদ্ধ নয়। বরং বিশেষ বাহিনী আর পদাতিক সেনাদের নিয়ে কয়েকটি ঝটিকা অভিযানের পরিকল্পনা করা হচ্ছে।

ইতিমধ্যে উপসাগরীয় অঞ্চলের দিকে বেশ কয়েকটি মার্কিন জাহাজ এগোচ্ছে। সেনাবাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, এসব জাহাজে চার হাজারের বেশি মেরিন সেনা রয়েছে। পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের প্যারাসুট সেনাদেরও। প্রয়োজন পড়লে আরও সেনা পাঠানোর কথাও ভাবছে পেন্টাগন।

কর্মকর্তাদের একাংশ বলছেন, এই অভিযান যুদ্ধের জন্য মার্কিন সেনাদের জন্য বিপদ বাড়িয়ে দিতে পারে। ইরানের ড্রোন ও মিসাইল বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আর ইরানি বাহিনীর প্রতিরোধও যে কতটা কঠিন হবে, সেটিও আগে থেকে আঁচ করতে পারছে তারা।

অভিযানের মূল টার্গেট হতে পারে খার্গ দ্বীপ। এটি হরমুজ প্রণালীর খুব কাছে অবস্থিত। ইরানের মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশই হয় এই দ্বীপ থেকে। প্রণালী দিয়ে জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতেই এই অবস্থানটিকে দখলের পরিকল্পনা করা হচ্ছে বলে ধারণা করছেন বিশ্লেষকদের একাংশ।

অভিযানটি ঠিক কত দিন চলবে, সে বিষয়ে এখনো একমত হতে পারেননি মার্কিন কর্মকর্তারা। কেউ বলছেন, কয়েক সপ্তাহ। আবার কারও মতে, এটি কয়েক মাসও গড়াতে পারে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট অবশ্য বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় সব ধরনের পরিকল্পনা রাখতেই বাধ্য। কারণ প্রেসিডেন্টকে যেকোনো পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নিতে হতে পারে। তবে পরিকল্পনা মানেই যে চূড়ান্ত হামলার সিদ্ধান্ত হয়ে গেছে, সেটি নয়।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতে এ পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় তিনশ জন। পেন্টাগন ও হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি।

আপনার মতামত লিখুন

গণবার্তা

সোমবার, ১১ মে ২০২৬


ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন, চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image
ইরানে স্থল অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। বেশ কয়েক সপ্তাহ ধরে এই অভিযান চলতে পারে বলে গোয়েন্দা সংস্থাগুলো ধারণা করছে। তবে শেষ পর্যন্ত হামলার অনুমোদন দেবেন কি না, তা নিয়ে এখনো নিশ্চিত নয় নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মার্কিন সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলছে, এটি পূর্ণাঙ্গ যুদ্ধ নয়। বরং বিশেষ বাহিনী আর পদাতিক সেনাদের নিয়ে কয়েকটি ঝটিকা অভিযানের পরিকল্পনা করা হচ্ছে।ইতিমধ্যে উপসাগরীয় অঞ্চলের দিকে বেশ কয়েকটি মার্কিন জাহাজ এগোচ্ছে। সেনাবাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, এসব জাহাজে চার হাজারের বেশি মেরিন সেনা রয়েছে। পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের প্যারাসুট সেনাদেরও। প্রয়োজন পড়লে আরও সেনা পাঠানোর কথাও ভাবছে পেন্টাগন।কর্মকর্তাদের একাংশ বলছেন, এই অভিযান যুদ্ধের জন্য মার্কিন সেনাদের জন্য বিপদ বাড়িয়ে দিতে পারে। ইরানের ড্রোন ও মিসাইল বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আর ইরানি বাহিনীর প্রতিরোধও যে কতটা কঠিন হবে, সেটিও আগে থেকে আঁচ করতে পারছে তারা।অভিযানের মূল টার্গেট হতে পারে খার্গ দ্বীপ। এটি হরমুজ প্রণালীর খুব কাছে অবস্থিত। ইরানের মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশই হয় এই দ্বীপ থেকে। প্রণালী দিয়ে জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতেই এই অবস্থানটিকে দখলের পরিকল্পনা করা হচ্ছে বলে ধারণা করছেন বিশ্লেষকদের একাংশ।অভিযানটি ঠিক কত দিন চলবে, সে বিষয়ে এখনো একমত হতে পারেননি মার্কিন কর্মকর্তারা। কেউ বলছেন, কয়েক সপ্তাহ। আবার কারও মতে, এটি কয়েক মাসও গড়াতে পারে।হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট অবশ্য বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় সব ধরনের পরিকল্পনা রাখতেই বাধ্য। কারণ প্রেসিডেন্টকে যেকোনো পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নিতে হতে পারে। তবে পরিকল্পনা মানেই যে চূড়ান্ত হামলার সিদ্ধান্ত হয়ে গেছে, সেটি নয়।প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতে এ পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় তিনশ জন। পেন্টাগন ও হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা