ঢাকা    শনিবার, ১৬ মে ২০২৬
ঢাকা    শনিবার, ১৬ মে ২০২৬
গণবার্তা

২০ বছর পর চাকরি ফিরে পাওয়া ৩৩০ পুলিশের স্বাস্থ্য পরীক্ষা মঙ্গলবার শুরু

২০ বছর পর চাকরি ফিরে পাওয়া ৩৩০ পুলিশের স্বাস্থ্য পরীক্ষা মঙ্গলবার শুরু

২০০৬ সালে নিয়োগের জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েও রাজনৈতিক বিবেচনায় বঞ্চিত ৩৩০ জন পুলিশ সদস্যকে চাকরিতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাদের স্বাস্থ্য পরীক্ষা শুরু হচ্ছে মঙ্গলবার (৩১ মার্চ) থেকে। চলবে আগামী ৬ এপ্রিল পর্যন্ত।

৩৩০ পুলিশ সদস্যের মধ্যে ১২৩ জন পুলিশ সার্জেন্ট এবং ২০৭ জন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) রয়েছেন। সোমবার (৩০ মার্চ) পুলিশ সদর দপ্তরের এআইজি আফরিদা রুবাই স্বাক্ষরিত এক চিঠিতে স্বাস্থ্য পরীক্ষার কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, এসব প্রার্থীরা আগামী ৩১ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত যে কোনো দিন (শুক্রবার ব্যতীত) সকাল সাড়ে ৬টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে খালি পেটে স্বাস্থ্য পরীক্ষার জন্য উপস্থিত থাকবেন।

এর আগে গত ১৬ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তৎকালীন নিয়োগ বাতিলের আদেশটি প্রত্যাহার করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ২০০৬ সালে নিয়োগের জন্য বাছাইকৃত ১২৩ জন পুলিশ সার্জেন্ট এবং ২০৭ জন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র)-এর নিয়োগ সে সময় ‘দলীয় বিবেচনায়’ বাতিল করা হয়েছিল। বর্তমানে সেই বাতিলের আদেশ প্রত্যাহার করে নির্ধারিত শর্তসাপেক্ষে তাদের সরকারি চাকরিতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, যদি ২০০৭ সালে নিয়োগ প্রক্রিয়াটি বাতিল না হতো, তাহলে যেদিন থেকে তারা স্বাভাবিকভাবে সরকারি চাকরিতে যোগদান করতেন, সেই তারিখ থেকে তাদের জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে। মৌলিক প্রশিক্ষণকালসহ শিক্ষানবিশকাল সর্বোচ্চ দুই বছর নির্ধারণ করা হয়েছে। নিয়োগের আগে প্রার্থীদের বৈধতা যাচাই এবং পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হবে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৬ মে ২০২৬


২০ বছর পর চাকরি ফিরে পাওয়া ৩৩০ পুলিশের স্বাস্থ্য পরীক্ষা মঙ্গলবার শুরু

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

featured Image
২০০৬ সালে নিয়োগের জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েও রাজনৈতিক বিবেচনায় বঞ্চিত ৩৩০ জন পুলিশ সদস্যকে চাকরিতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাদের স্বাস্থ্য পরীক্ষা শুরু হচ্ছে মঙ্গলবার (৩১ মার্চ) থেকে। চলবে আগামী ৬ এপ্রিল পর্যন্ত।৩৩০ পুলিশ সদস্যের মধ্যে ১২৩ জন পুলিশ সার্জেন্ট এবং ২০৭ জন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) রয়েছেন। সোমবার (৩০ মার্চ) পুলিশ সদর দপ্তরের এআইজি আফরিদা রুবাই স্বাক্ষরিত এক চিঠিতে স্বাস্থ্য পরীক্ষার কথা জানানো হয়।চিঠিতে বলা হয়, এসব প্রার্থীরা আগামী ৩১ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত যে কোনো দিন (শুক্রবার ব্যতীত) সকাল সাড়ে ৬টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে খালি পেটে স্বাস্থ্য পরীক্ষার জন্য উপস্থিত থাকবেন।এর আগে গত ১৬ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তৎকালীন নিয়োগ বাতিলের আদেশটি প্রত্যাহার করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ২০০৬ সালে নিয়োগের জন্য বাছাইকৃত ১২৩ জন পুলিশ সার্জেন্ট এবং ২০৭ জন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র)-এর নিয়োগ সে সময় ‘দলীয় বিবেচনায়’ বাতিল করা হয়েছিল। বর্তমানে সেই বাতিলের আদেশ প্রত্যাহার করে নির্ধারিত শর্তসাপেক্ষে তাদের সরকারি চাকরিতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সিদ্ধান্ত অনুযায়ী, যদি ২০০৭ সালে নিয়োগ প্রক্রিয়াটি বাতিল না হতো, তাহলে যেদিন থেকে তারা স্বাভাবিকভাবে সরকারি চাকরিতে যোগদান করতেন, সেই তারিখ থেকে তাদের জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে। মৌলিক প্রশিক্ষণকালসহ শিক্ষানবিশকাল সর্বোচ্চ দুই বছর নির্ধারণ করা হয়েছে। নিয়োগের আগে প্রার্থীদের বৈধতা যাচাই এবং পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হবে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা