লেবাননের দক্ষিণে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে পাল্টা হামলায় আরও চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুই সেনা। সোমবার (৩০ মার্চ) ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) নিহত তিন সেনার নাম প্রকাশ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা হলেন ক্যাপ্টেন নোয়াম মাদমোনি (২২), স্টাফ সার্জেন্ট বেন কোহেন (২১) এবং স্টাফ সার্জেন্ট মাক্সিম এনতিস (২১)। চতুর্থ সেনার নাম সেন্সরশিপের কারণে প্রকাশ করা হয়নি।
তিনজনই নাহাল ব্রিগেডের গোয়েন্দা ইউনিটে দায়িত্বরত ছিলেন। এ ঘটনায় আরও একজন সেনা গুরুতর আহত হয়েছেন এবং একজন রিজার্ভ সেনা আহত হয়েছেন।
অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলের হামলায় দেশটিতে ১ হাজার ২০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়া ১০ লাখেরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, নিহত সেনাদের নাম প্রকাশের অনুমতি পাওয়ার পর বিস্তারিত জানানো হবে। লেবানন-ইসরায়েল সীমান্তে সংঘাত অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন