ইরানের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ এক মাস পেরিয়েছে। তবে যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। উল্টো মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি আরও জোরদার করছে যুক্তরাষ্ট্র। রয়টার্স জানিয়েছে, মার্কিন সেনাবাহিনীর ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের কয়েক হাজার প্যারাট্রুপার ওই অঞ্চলে পৌঁছাতে শুরু করেছে।
সোমবার (৩০ মার্চ) দুইজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, নর্থ ক্যারোলাইনার ‘ফোর্ট ব্র্যাগ’ থেকে পাঠানো সেনারা আগে থেকেই মোতায়েন থাকা নৌ, মেরিন ও বিশেষ বাহিনীর সঙ্গে যোগ দিচ্ছে।
গত সপ্তাহেই অন্তত আড়াই হাজার মেরিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছায়। তবে সেনাদের ঠিক কোথায় মোতায়েন করা হচ্ছে তা প্রকাশ করেননি কর্মকর্তারা। তারা বলেন, এই পদক্ষেপ আগে থেকেই প্রত্যাশিত ছিল।
অতিরিক্ত সেনাদের মধ্যে রয়েছে ৮২তম এয়ারবোর্ন ডিভিশন সদর দপ্তরের সদস্য, রসদ সরবরাহ দল, সহায়তা ইউনিট এবং একটি ব্রিগেড কমব্যাট টিম। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের ভূখণ্ডে সেনা পাঠানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে মোতায়েনের মূল লক্ষ্য হলো ভবিষ্যতে যেকোনো সামরিক অভিযানের সক্ষমতা তৈরি রাখা।
রয়টার্স বলছে, এসব মার্কিন সেনাকে ইরান যুদ্ধে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে। সম্ভাব্য পরিকল্পনার মধ্যে রয়েছে ইরানের কৌশলগত ‘খারগ দ্বীপ’ দখল। ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন