রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের হেফাজত ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় রাষ্ট্রের প্রধান ব্যক্তি থেকে শুরু করে পিয়ন পর্যন্ত—যার নাম আসবে, তদন্ত থেকে কেউ বাদ যাবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার (৩১ মার্চ) তিনি গণমাধ্যমকে জানান, শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
জানা গেছে, এ মামলায় পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল জলিল মন্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
চিফ প্রসিকিউটর আরও বলেন, অতীতে যত ক্রসফায়ারের ঘটনা ঘটেছে, তা যাচাই-বাছাই করে ট্রাইব্যুনালে বিচারের আওতায় আনা হবে।
আমিনুল ইসলাম বলেন, ‘ওয়ান ইলেভেনের সময়ের মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যাদের নাম আসবে তাদেরকেই বিচারের আওতায় আনা হবে’। তিনি আশাবাদ ব্যক্ত করেন, তদন্ত শেষ হলে দ্রুত বিচার প্রক্রিয়া শুরু হবে।

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন