গণবার্তা

হোয়াটসঅ্যাপের নতুন আপডেট

হোয়াটসঅ্যাপে ডিভাইস বদলালেও হারাবে না হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্টোরি

 হোয়াটসঅ্যাপে ডিভাইস বদলালেও হারাবে না হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্টোরি

দীর্ঘদিনের অপেক্ষার পর ব্যবহারকারীদের বড় সমস্যার সমাধান এনেছে জনপ্রিয় ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। মার্চের নতুন আপডেটে এখন সহজেই আইফোন থেকে এন্ড্রোয়েডে চ্যাট স্থানান্তর করা যাবে। একই সঙ্গে আইফোন ব্যবহারকারীরা একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করার সুবিধাও পাচ্ছেন।

আগে আইফোন থেকে এন্ড্রোয়েডে সুইচ করলে চ্যাট হিস্ট্রি হারানোর ঝুঁকি থাকত। ফলে অনেকেই ডিভাইস পরিবর্তনে দ্বিধায় ভুগতেন। সর্বশেষ আপডেটে সেই জটিলতা দূর হয়েছে। এখন পুরনো চ্যাট হিস্ট্রি নতুন ডিভাইসে সহজেই স্থানান্তর করা যাবে।

এই আপডেটের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মাল্টি অ্যাকাউন্ট সুবিধা। আইফোন ব্যবহারকারীরা একই ডিভাইসে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ব্যবহারকারীদের জন্য প্ল্যাটফর্মটিকে আরও সহজ করে তুলতেই এই আপডেট আনা হয়েছে। ডিভাইস পরিবর্তন ও একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।

সূত্র: সামা টিভি

আপনার মতামত লিখুন

গণবার্তা

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬


হোয়াটসঅ্যাপে ডিভাইস বদলালেও হারাবে না হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্টোরি

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image
দীর্ঘদিনের অপেক্ষার পর ব্যবহারকারীদের বড় সমস্যার সমাধান এনেছে জনপ্রিয় ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। মার্চের নতুন আপডেটে এখন সহজেই আইফোন থেকে এন্ড্রোয়েডে চ্যাট স্থানান্তর করা যাবে। একই সঙ্গে আইফোন ব্যবহারকারীরা একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করার সুবিধাও পাচ্ছেন।আগে আইফোন থেকে এন্ড্রোয়েডে সুইচ করলে চ্যাট হিস্ট্রি হারানোর ঝুঁকি থাকত। ফলে অনেকেই ডিভাইস পরিবর্তনে দ্বিধায় ভুগতেন। সর্বশেষ আপডেটে সেই জটিলতা দূর হয়েছে। এখন পুরনো চ্যাট হিস্ট্রি নতুন ডিভাইসে সহজেই স্থানান্তর করা যাবে।এই আপডেটের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মাল্টি অ্যাকাউন্ট সুবিধা। আইফোন ব্যবহারকারীরা একই ডিভাইসে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ব্যবহারকারীদের জন্য প্ল্যাটফর্মটিকে আরও সহজ করে তুলতেই এই আপডেট আনা হয়েছে। ডিভাইস পরিবর্তন ও একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা নিশ্চিত করাই এর মূল লক্ষ্য। সূত্র: সামা টিভি

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা