ঢাকা    শনিবার, ১৬ মে ২০২৬
ঢাকা    শনিবার, ১৬ মে ২০২৬
গণবার্তা

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে নারী-শিশুসহ ৭ জন উদ্ধার

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে নারী-শিশুসহ ৭ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা নারী ও শিশুসহ সাতজনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল ৪টার দিকে টেকনাফ থানাধীন দক্ষিণ লম্বরী এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালানো হয়। সেখানে ছয় নারী ও এক শিশুকে উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, সংঘবদ্ধ পাচারকারী চক্র অল্প খরচে বিদেশ যাওয়া, উন্নত জীবন ও উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সাগরপথে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করছিল।

কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার করা নারী-শিশুদের আইনি প্রক্রিয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৬ মে ২০২৬


টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে নারী-শিশুসহ ৭ জন উদ্ধার

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image
কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা নারী ও শিশুসহ সাতজনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল ৪টার দিকে টেকনাফ থানাধীন দক্ষিণ লম্বরী এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালানো হয়। সেখানে ছয় নারী ও এক শিশুকে উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, সংঘবদ্ধ পাচারকারী চক্র অল্প খরচে বিদেশ যাওয়া, উন্নত জীবন ও উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সাগরপথে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করছিল। কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার করা নারী-শিশুদের আইনি প্রক্রিয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা