ঢাকা    শনিবার, ১৬ মে ২০২৬
ঢাকা    শনিবার, ১৬ মে ২০২৬
গণবার্তা

বিশ্বকাপের আগে ঘানা কোচ অটো আদ্দো বরখাস্ত

বিশ্বকাপের আগে ঘানা কোচ অটো আদ্দো বরখাস্ত

বিশ্বকাপের আগে ঘানা কোচ অটো আদ্দো বরখাস্ত

বিশ্বকাপ শুরুর মাত্র ৭২ দিন আগে বড় সিদ্ধান্ত নিয়েছে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ)। জাতীয় দলের প্রধান কোচ অটো আদ্দোকে বরখাস্ত করেছে তারা। জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ গোলে হারের পরপরই এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জার্মানির বিপক্ষে ম্যাচে ঘানার পারফরম্যান্স ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে শেষ মুহূর্তে দেনিজ উনদাভের গোলে ২-১ ব্যবধানে হারতে হয় তাদের। সাম্প্রতিক সময়ে টানা চার ম্যাচে জয়হীন থাকায় হতাশাজনক পারফরম্যান্সই কোচকে বিদায় দিল।

চলতি আন্তর্জাতিক বিরতিতে অস্ট্রিয়ার কাছে ৫-১ ব্যবধানে বড় হার এবং এর আগে জাপান ও সাউথ কোরিয়ার বিপক্ষে পরাজয়ও দলের ব্যর্থতার তালিকায় যুক্ত হয়।

এক বিবৃতিতে জিএফএ অটো আদ্দোর অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তার ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা জানিয়েছে। নতুন টেকনিক্যাল পরিকল্পনা ও কোচের নাম যথাসময়ে ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে।

৫০ বছর বয়সী আদ্দো দ্বিতীয় দফায় ২০২৪ সালের মার্চে ঘানার দায়িত্ব নেন। এর আগে ২০২২ সালে তিনি প্রথম দফায় কোচ ছিলেন এবং সেই সময়েই ঘানা বিশ্বকাপে অংশ নেয়। খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করা ঘানার ইতিহাসে তিনিই প্রথম।

আসন্ন বিশ্বকাপে পঞ্চমবারের মতো অংশ নিতে যাওয়া ঘানা রয়েছে ‘এল গ্রুপে’। তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, ইংল্যান্ড এবং পানামা। আগামী ১৭ জুন টরন্টোতে পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে দলটি।

বিষয় : ফুটবল বিশ্বকাপ ঘানা জাতীয় ফুটবল দল

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৬ মে ২০২৬


বিশ্বকাপের আগে ঘানা কোচ অটো আদ্দো বরখাস্ত

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image
বিশ্বকাপের আগে ঘানা কোচ অটো আদ্দো বরখাস্তবিশ্বকাপ শুরুর মাত্র ৭২ দিন আগে বড় সিদ্ধান্ত নিয়েছে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ)। জাতীয় দলের প্রধান কোচ অটো আদ্দোকে বরখাস্ত করেছে তারা। জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ গোলে হারের পরপরই এ সিদ্ধান্ত নেওয়া হয়।জার্মানির বিপক্ষে ম্যাচে ঘানার পারফরম্যান্স ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে শেষ মুহূর্তে দেনিজ উনদাভের গোলে ২-১ ব্যবধানে হারতে হয় তাদের। সাম্প্রতিক সময়ে টানা চার ম্যাচে জয়হীন থাকায় হতাশাজনক পারফরম্যান্সই কোচকে বিদায় দিল।চলতি আন্তর্জাতিক বিরতিতে অস্ট্রিয়ার কাছে ৫-১ ব্যবধানে বড় হার এবং এর আগে জাপান ও সাউথ কোরিয়ার বিপক্ষে পরাজয়ও দলের ব্যর্থতার তালিকায় যুক্ত হয়।এক বিবৃতিতে জিএফএ অটো আদ্দোর অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তার ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা জানিয়েছে। নতুন টেকনিক্যাল পরিকল্পনা ও কোচের নাম যথাসময়ে ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে।৫০ বছর বয়সী আদ্দো দ্বিতীয় দফায় ২০২৪ সালের মার্চে ঘানার দায়িত্ব নেন। এর আগে ২০২২ সালে তিনি প্রথম দফায় কোচ ছিলেন এবং সেই সময়েই ঘানা বিশ্বকাপে অংশ নেয়। খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করা ঘানার ইতিহাসে তিনিই প্রথম। আসন্ন বিশ্বকাপে পঞ্চমবারের মতো অংশ নিতে যাওয়া ঘানা রয়েছে ‘এল গ্রুপে’। তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, ইংল্যান্ড এবং পানামা। আগামী ১৭ জুন টরন্টোতে পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে দলটি।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা