ঢাকা    শনিবার, ১৬ মে ২০২৬
ঢাকা    শনিবার, ১৬ মে ২০২৬
গণবার্তা

স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে শিক্ষামন্ত্রীকে নির্দেশ প্রধানমন্ত্রীর

স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে শিক্ষামন্ত্রীকে নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীতে স্কুল চলাকালীন সময়ে যানজট নিরসনে বিকল্প ব্যবস্থা খুঁজতে শিক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে সচিবালয়ে শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সাক্ষাতে রাজধানীতে স্কুল চলাকালীন সময়ে সৃষ্ট যানজট নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী এ বিষয়ে মন্ত্রণালয়কে প্রস্তাবনা তৈরি করে উপস্থাপন করতে বলেছেন।

তিনি বলেন, রাজধানীর একটি স্কুলে দেড় শ’ শিক্ষার্থীর জন্য এক শ’ গাড়ি স্কুলের সামনে ভিড় করে। এতে ব্যাপক যানজট সৃষ্টি হয় এবং শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে আসতে বেগ পেতে হয়। এই সমস্যাগুলো সমাধানে বিকল্প ব্যবস্থা খুঁজতে শিক্ষামন্ত্রীকে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৬ মে ২০২৬


স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে শিক্ষামন্ত্রীকে নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image
রাজধানীতে স্কুল চলাকালীন সময়ে যানজট নিরসনে বিকল্প ব্যবস্থা খুঁজতে শিক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে সচিবালয়ে শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সাক্ষাতে রাজধানীতে স্কুল চলাকালীন সময়ে সৃষ্ট যানজট নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী এ বিষয়ে মন্ত্রণালয়কে প্রস্তাবনা তৈরি করে উপস্থাপন করতে বলেছেন। তিনি বলেন, রাজধানীর একটি স্কুলে দেড় শ’ শিক্ষার্থীর জন্য এক শ’ গাড়ি স্কুলের সামনে ভিড় করে। এতে ব্যাপক যানজট সৃষ্টি হয় এবং শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে আসতে বেগ পেতে হয়। এই সমস্যাগুলো সমাধানে বিকল্প ব্যবস্থা খুঁজতে শিক্ষামন্ত্রীকে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা