গণবার্তা

মদিনা ইসলামি ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক কালচারাল ফেস্টিভ্যালে মামুনুল হক

মদিনা ইসলামি ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক কালচারাল ফেস্টিভ্যালে মামুনুল হক

মদিনা ইসলামি ইউনিভার্সিটিতে চলমান সপ্তাহব্যাপী আন্তর্জাতিক কালচারাল ফেস্টিভ্যাল পরিদর্শন করেছেন মাওলানা মামুনুল হক। সোমবার (৩০ মার্চ) তিনি সেখানে যান এবং বাংলাদেশ স্টল ঘুরে দেখেন।

‘মাহরাজান আস-সাকাফাত ওয়াশ-শুয়ূব––সংস্কৃতি ও জনপদ উৎসব’ শীর্ষক এ আয়োজনে বিশ্বের ৯০টিরও বেশি দেশের শিক্ষার্থীরা নিজ নিজ দেশের সংস্কৃতি উপস্থাপন করেন। বাংলাদেশের শিক্ষার্থীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সৃজনশীলভাবে তুলে ধরেন, যা দর্শনার্থীদের মুগ্ধ করে।

বাংলাদেশ স্টল পরিদর্শনকালে মামুনুল হক বলেন, এটি একটি প্রশংসনীয় আয়োজন। বিভিন্ন দেশ ও জাতির মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানের জন্য এটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বাংলাদেশের শিক্ষার্থীরা দক্ষতার সঙ্গে দেশের প্রায় সব গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক নিদর্শন বিশ্বদরবারে উপস্থাপন করেছেন।

বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে, এ ধরনের আন্তর্জাতিক আয়োজন বিশ্ব মুসলিম উম্মাহ ও বিভিন্ন জাতির মধ্যে ভ্রাতৃত্ব, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সাংস্কৃতিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬


মদিনা ইসলামি ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক কালচারাল ফেস্টিভ্যালে মামুনুল হক

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image
মদিনা ইসলামি ইউনিভার্সিটিতে চলমান সপ্তাহব্যাপী আন্তর্জাতিক কালচারাল ফেস্টিভ্যাল পরিদর্শন করেছেন মাওলানা মামুনুল হক। সোমবার (৩০ মার্চ) তিনি সেখানে যান এবং বাংলাদেশ স্টল ঘুরে দেখেন।‘মাহরাজান আস-সাকাফাত ওয়াশ-শুয়ূব––সংস্কৃতি ও জনপদ উৎসব’ শীর্ষক এ আয়োজনে বিশ্বের ৯০টিরও বেশি দেশের শিক্ষার্থীরা নিজ নিজ দেশের সংস্কৃতি উপস্থাপন করেন। বাংলাদেশের শিক্ষার্থীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সৃজনশীলভাবে তুলে ধরেন, যা দর্শনার্থীদের মুগ্ধ করে।বাংলাদেশ স্টল পরিদর্শনকালে মামুনুল হক বলেন, এটি একটি প্রশংসনীয় আয়োজন। বিভিন্ন দেশ ও জাতির মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানের জন্য এটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বাংলাদেশের শিক্ষার্থীরা দক্ষতার সঙ্গে দেশের প্রায় সব গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক নিদর্শন বিশ্বদরবারে উপস্থাপন করেছেন। বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে, এ ধরনের আন্তর্জাতিক আয়োজন বিশ্ব মুসলিম উম্মাহ ও বিভিন্ন জাতির মধ্যে ভ্রাতৃত্ব, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সাংস্কৃতিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা