গণবার্তা

শাপলা চত্বর হত্যাকাণ্ডের নেপথ্যে পুলিশের সাবেক ডিআইজির পরিকল্পনার প্রমাণ: প্রসিকিউশন

শাপলা চত্বর হত্যাকাণ্ডের নেপথ্যে পুলিশের সাবেক ডিআইজির পরিকল্পনার প্রমাণ: প্রসিকিউশন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলেছে, ২০১৩ সালে শাপলা চত্বরে সংঘটিত হত্যা ও নির্যাতনের ঘটনাগুলোর পেছনে পুলিশের সাবেক ডিআইজি আবদুল জলিল মন্ডলের পরিকল্পনার প্রমাণ পাওয়া গেছে। মঙ্গলবার (৩১ মার্চ) ট্রাইব্যুনাল কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এ তথ্য জানান।

প্রসিকিউটর জানান, মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত ঘটনাগুলোতে এখন পর্যন্ত ১৫ থেকে ২০ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি। এখনো বিষয়টি যাচাই করছে তদন্ত সংস্থা।

একই দিনে সাবেক ডিআইজি আবদুল জলিল মন্ডলকে ট্রাইব্যুনাল-১ এ হাজির করা হয়। প্রসিকিউশনের আবেদনের পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। মামলাটি শাপলা চত্বরসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যা, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত।

গত বছরের ১৪ মে এই মামলায় জলিল মন্ডলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। প্রসিকিউটর জানিয়েছেন, তদন্ত প্রায় শেষ পর্যায়ে। দ্রুতই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর বিচার কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে।

সাবেক ডিআইজি জলিলের ভূমিকা প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, “তার সার্বিক পরিকল্পনায়ই ঘটনাগুলো ঘটেছে বলে তদন্তে উঠে এসেছে।” শাপলা চত্বরের ঘটনায় নিহতদের একটি তালিকা প্রায় প্রস্তুত বলেও জানান তিনি।

আগামী ৫ এপ্রিল মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬


শাপলা চত্বর হত্যাকাণ্ডের নেপথ্যে পুলিশের সাবেক ডিআইজির পরিকল্পনার প্রমাণ: প্রসিকিউশন

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলেছে, ২০১৩ সালে শাপলা চত্বরে সংঘটিত হত্যা ও নির্যাতনের ঘটনাগুলোর পেছনে পুলিশের সাবেক ডিআইজি আবদুল জলিল মন্ডলের পরিকল্পনার প্রমাণ পাওয়া গেছে। মঙ্গলবার (৩১ মার্চ) ট্রাইব্যুনাল কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এ তথ্য জানান।প্রসিকিউটর জানান, মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত ঘটনাগুলোতে এখন পর্যন্ত ১৫ থেকে ২০ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি। এখনো বিষয়টি যাচাই করছে তদন্ত সংস্থা।একই দিনে সাবেক ডিআইজি আবদুল জলিল মন্ডলকে ট্রাইব্যুনাল-১ এ হাজির করা হয়। প্রসিকিউশনের আবেদনের পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। মামলাটি শাপলা চত্বরসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যা, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত।গত বছরের ১৪ মে এই মামলায় জলিল মন্ডলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। প্রসিকিউটর জানিয়েছেন, তদন্ত প্রায় শেষ পর্যায়ে। দ্রুতই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর বিচার কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে।সাবেক ডিআইজি জলিলের ভূমিকা প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, “তার সার্বিক পরিকল্পনায়ই ঘটনাগুলো ঘটেছে বলে তদন্তে উঠে এসেছে।” শাপলা চত্বরের ঘটনায় নিহতদের একটি তালিকা প্রায় প্রস্তুত বলেও জানান তিনি।আগামী ৫ এপ্রিল মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা