ঢাকা    বুধবার, ২২ জুলাই ২০২৬
ঢাকা    বুধবার, ২২ জুলাই ২০২৬
গণবার্তা

মহেশপুরে দশম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণের অভিযোগ

মহেশপুরে দশম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণের অভিযোগ

ঝিনাইদহের মহেশপুরে দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় মোবাইলে ভিডিও ধারণ করার অভিযোগ করা হয়েছে আসামিদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে উপজেলার কাজিরবেড় ইউনিয়নের বাগদিয়ার আইট গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাতপোতা মডেল একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় মঙ্গলবার (৩১ মার্চ) ভুক্তভোগীর ফুফু বাদী হয়ে চারজনকে আসামি করে মহেশপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। রাতে পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আলীকে গ্রেফতার করেছে।

মামলার অন্য আসামিরা হলেন— বাগদিয়ার আইট গ্রামের তরিকুল ইসলামের ছেলে শাওন, ওই গ্রামের দিনু মিয়ার ছেলে নয়ন ও ফরিদ মিয়ার ছেলে আমিন।

মামলার বাদী জানান, পড়াশোনার সময় তাঁর ভাতিজির সঙ্গে একটি ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার রাতে বাড়ির পাশের রাস্তায় ওই প্রেমিকের সঙ্গে দেখা করতে গেলে আলী ও শাওন তাকে মারধর করে তাড়িয়ে দেন। এ সময় তারা আমার ভাতিজির মুখ চেপে ধরে পাশ্ববর্তী মাঠের ঘাসখেতের ভেতরে নিয়ে যান।

বাদী আরও জানান, ঘটনাস্থলে আগে থেকে নয়ন ও আমিন অবস্থান করছিলেন। পরে আলী, শাওন ও নয়ন মিলে ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় আমিন ধর্ষণের ঘটনা মোবাইলে ভিডিও ধারণ করেন।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, ‘এ ঘটনায় মামলা হওয়ার পরপরই রাতে অভিযান চালিয়ে আলীকে গ্রেফতার করেছি। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

আপনার মতামত লিখুন

গণবার্তা

বুধবার, ২২ জুলাই ২০২৬


মহেশপুরে দশম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণের অভিযোগ

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image
ঝিনাইদহের মহেশপুরে দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় মোবাইলে ভিডিও ধারণ করার অভিযোগ করা হয়েছে আসামিদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে উপজেলার কাজিরবেড় ইউনিয়নের বাগদিয়ার আইট গ্রামে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী সাতপোতা মডেল একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় মঙ্গলবার (৩১ মার্চ) ভুক্তভোগীর ফুফু বাদী হয়ে চারজনকে আসামি করে মহেশপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। রাতে পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আলীকে গ্রেফতার করেছে।মামলার অন্য আসামিরা হলেন— বাগদিয়ার আইট গ্রামের তরিকুল ইসলামের ছেলে শাওন, ওই গ্রামের দিনু মিয়ার ছেলে নয়ন ও ফরিদ মিয়ার ছেলে আমিন।মামলার বাদী জানান, পড়াশোনার সময় তাঁর ভাতিজির সঙ্গে একটি ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার রাতে বাড়ির পাশের রাস্তায় ওই প্রেমিকের সঙ্গে দেখা করতে গেলে আলী ও শাওন তাকে মারধর করে তাড়িয়ে দেন। এ সময় তারা আমার ভাতিজির মুখ চেপে ধরে পাশ্ববর্তী মাঠের ঘাসখেতের ভেতরে নিয়ে যান।বাদী আরও জানান, ঘটনাস্থলে আগে থেকে নয়ন ও আমিন অবস্থান করছিলেন। পরে আলী, শাওন ও নয়ন মিলে ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় আমিন ধর্ষণের ঘটনা মোবাইলে ভিডিও ধারণ করেন।মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, ‘এ ঘটনায় মামলা হওয়ার পরপরই রাতে অভিযান চালিয়ে আলীকে গ্রেফতার করেছি। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা