ঢাকা    শনিবার, ১৬ মে ২০২৬
ঢাকা    শনিবার, ১৬ মে ২০২৬
গণবার্তা

মাদক ও অশ্লীল নৃত্যের অভিযোগে ‘লেংটার মেলা’ বন্ধের ঘোষণা প্রশাসনের, তবু চলছে কার্যক্রম

মাদক ও অশ্লীল নৃত্যের অভিযোগে ‘লেংটার মেলা’ বন্ধের ঘোষণা প্রশাসনের, তবু চলছে কার্যক্রম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদরপুর গ্রামে সোলায়মান লেংটার মেলায় মাদক কেনাবেচা ও অশ্লীল নৃত্যের আসর বসার অভিযোগে মেলাটি বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। তবে বন্ধের ঘোষণা কার্যকর হয়নি। বুধবার (১ এপ্রিল) বিকালে মাইকে ঘোষণা দেওয়া হলেও রাতেও আগের মতোই চলেছে মেলার সব কার্যক্রম।

মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, প্রশাসনের অনুমতি না থাকায় সাত দিনব্যাপী এই মেলার কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার বিকালে মেলা প্রাঙ্গণে মাইকে তিনি এ ঘোষণা দেন। জানান, মাগরিবের নামাজের পর মেলা বন্ধ থাকবে।

তবে রাতে মেলা এলাকায় ঘুরে দেখা গেছে, লক্ষাধিক মানুষের ভিড়। কয়েক কিলোমিটার এলাকাজুড়ে চলছে নানা কার্যক্রম। বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বেচাবিক্রি চলছে। মাজার এলাকায় ভক্ত-অনুসারীদের উপচে পড়া ভিড়। আর মাজারের পশ্চিম পাশের পুকুরপাড়, সংলগ্ন বাগান ও বেড়িবাঁধ এলাকায় বসেছে গাঁজা ও মদ সেবন ও বিক্রির জমজমাট আসর।

স্থানীয়রা জানান, উপজেলার বদরপুরে পীর ও সাধক হজরত শাহ সুফি সোলায়মান (রহ.) ওরফে ‘লেংটা বাবা’ বাংলা ১৩২৫ সালের চৈত্র মাসে মারা যান। তার মাজার ঘিরে প্রতিবছর চৈত্রের ১৭ তারিখে মেলা ও বার্ষিক ওরসের আয়োজন হয়। স্থানীয়ভাবে এটি ‘লেংটার মেলা’ নামে পরিচিত। অন্যান্য বছরে সাত দিনের এই মেলায় ১৫ লাখের বেশি মানুষের সমাগম হতো। এবার মেলায় দুই শতাধিক গাঁজার দোকান ও অর্ধশতাধিক নারীদের অশ্লীল নৃত্যের আসর বসেছে বলে অভিযোগ স্থানীয়দের।

নাম প্রকাশে অনিচ্ছুক বদরপুর এলাকার কয়েকজন প্রবীণ ব্যক্তি জানান, লেংটার মেলার নামে দিনরাত মাদক ও অশ্লীল নাচগানের আসর বসছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মেলার দুই শতাধিক জায়গায় মাদক কেনাবেচা ও সেবনের আড্ডা চলছে। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। কিশোর-তরুণরা নেশাগ্রস্ত ও বিপথগামী হয়ে পড়ছে। সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে। প্রশাসনের ঘোষণার পরও মেলার কার্যক্রম আগের মতোই চলছে বলে জানান তারা।

এলাকাবাসীর অভিযোগের পরও মেলা বন্ধের ঘোষণা কার্যকর না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৬ মে ২০২৬


মাদক ও অশ্লীল নৃত্যের অভিযোগে ‘লেংটার মেলা’ বন্ধের ঘোষণা প্রশাসনের, তবু চলছে কার্যক্রম

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদরপুর গ্রামে সোলায়মান লেংটার মেলায় মাদক কেনাবেচা ও অশ্লীল নৃত্যের আসর বসার অভিযোগে মেলাটি বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। তবে বন্ধের ঘোষণা কার্যকর হয়নি। বুধবার (১ এপ্রিল) বিকালে মাইকে ঘোষণা দেওয়া হলেও রাতেও আগের মতোই চলেছে মেলার সব কার্যক্রম।মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, প্রশাসনের অনুমতি না থাকায় সাত দিনব্যাপী এই মেলার কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার বিকালে মেলা প্রাঙ্গণে মাইকে তিনি এ ঘোষণা দেন। জানান, মাগরিবের নামাজের পর মেলা বন্ধ থাকবে।তবে রাতে মেলা এলাকায় ঘুরে দেখা গেছে, লক্ষাধিক মানুষের ভিড়। কয়েক কিলোমিটার এলাকাজুড়ে চলছে নানা কার্যক্রম। বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বেচাবিক্রি চলছে। মাজার এলাকায় ভক্ত-অনুসারীদের উপচে পড়া ভিড়। আর মাজারের পশ্চিম পাশের পুকুরপাড়, সংলগ্ন বাগান ও বেড়িবাঁধ এলাকায় বসেছে গাঁজা ও মদ সেবন ও বিক্রির জমজমাট আসর।স্থানীয়রা জানান, উপজেলার বদরপুরে পীর ও সাধক হজরত শাহ সুফি সোলায়মান (রহ.) ওরফে ‘লেংটা বাবা’ বাংলা ১৩২৫ সালের চৈত্র মাসে মারা যান। তার মাজার ঘিরে প্রতিবছর চৈত্রের ১৭ তারিখে মেলা ও বার্ষিক ওরসের আয়োজন হয়। স্থানীয়ভাবে এটি ‘লেংটার মেলা’ নামে পরিচিত। অন্যান্য বছরে সাত দিনের এই মেলায় ১৫ লাখের বেশি মানুষের সমাগম হতো। এবার মেলায় দুই শতাধিক গাঁজার দোকান ও অর্ধশতাধিক নারীদের অশ্লীল নৃত্যের আসর বসেছে বলে অভিযোগ স্থানীয়দের।নাম প্রকাশে অনিচ্ছুক বদরপুর এলাকার কয়েকজন প্রবীণ ব্যক্তি জানান, লেংটার মেলার নামে দিনরাত মাদক ও অশ্লীল নাচগানের আসর বসছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মেলার দুই শতাধিক জায়গায় মাদক কেনাবেচা ও সেবনের আড্ডা চলছে। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। কিশোর-তরুণরা নেশাগ্রস্ত ও বিপথগামী হয়ে পড়ছে। সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে। প্রশাসনের ঘোষণার পরও মেলার কার্যক্রম আগের মতোই চলছে বলে জানান তারা।এলাকাবাসীর অভিযোগের পরও মেলা বন্ধের ঘোষণা কার্যকর না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা