ঢাকা    শনিবার, ১৬ মে ২০২৬
ঢাকা    শনিবার, ১৬ মে ২০২৬
গণবার্তা

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে ইমামের মৃত্যু

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে ইমামের মৃত্যু

চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে রমজান আলী (৭০) নামে এক ইমামের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে মোমিনপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রমজান আলী আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের মুরাদ আলীর ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় অসাবধানতাবশত রমজান আলী ট্রেনের নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু জানান, নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, কৃষিকাজের জন্য তিনি রেললাইন ধরে জমিতে যাচ্ছিলেন। সেই সময় এই দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ইমাম সাহেবের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা রেললাইন পারাপারে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৬ মে ২০২৬


চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে ইমামের মৃত্যু

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image
চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে রমজান আলী (৭০) নামে এক ইমামের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে মোমিনপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত রমজান আলী আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের মুরাদ আলীর ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় অসাবধানতাবশত রমজান আলী ট্রেনের নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়।চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু জানান, নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, কৃষিকাজের জন্য তিনি রেললাইন ধরে জমিতে যাচ্ছিলেন। সেই সময় এই দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।ইমাম সাহেবের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা রেললাইন পারাপারে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা