গণবার্তা

সেট থেকে চড় খেয়ে বের হওয়া যুবকের আজ ৪০০ কোটি টাকার সম্পদ

টেলিভিশনের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা, যিনি একবার একটি সিনেমার সেট থেকে চড় খেয়ে বের হয়ে যান, তিনি এখন প্রায় ৪০০ কোটি টাকার মালিক। আজ ২ এপ্রিল তাঁর জন্মদিন। ১৯৮১ সালে ভারতের অমৃতসরে জন্ম নেওয়া কপিল শর্মার বাবা ছিলেন পুলিশ কনস্টেবল ও মা গৃহিণী। সীমিত আয়ের সংসারে বড় হলেও ছোটবেলা থেকেই অভিনয় ও মঞ্চের প্রতি তাঁর আগ্রহ ছিল। ২০০১ সালে ‘গদর: এক প্রেম কথা’ ছবির শুটিংয়ে একটি ছোট দৃশ্যে অভিনয়ের সময় নির্দেশনা ঠিকভাবে অনুসরণ করতে না পারায় অ্যাকশন পরিচালক তিনু বর্মা তাঁকে চড় মেরে সেট থেকে বের করে দেন। এই ঘটনা তাঁকে আরও দৃঢ় করে তোলে। ২০০৭ সালে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ প্রতিযোগিতায় জিতে জাতীয় পরিচিতি পান তিনি। ২০১৩ সালে শুরু হয় তাঁর নিজস্ব অনুষ্ঠান ‘কমেডি নাইটস উইথ কপিল’ এবং ২০১৬ সালে ‘দ্য কপিল শর্মা শো’, যা এখনো টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান। বর্তমানে প্রতি পর্ব সঞ্চালনা করে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি টাকা আয় করেন কপিল শর্মা। তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ৪০০ কোটি টাকা এবং আয়কর বাবদ দিয়েছেন প্রায় ৩০ কোটি টাকা।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

সেট থেকে চড় খেয়ে বের হওয়া যুবকের আজ ৪০০ কোটি টাকার সম্পদ

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image
টেলিভিশনের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা, যিনি একবার একটি সিনেমার সেট থেকে চড় খেয়ে বের হয়ে যান, তিনি এখন প্রায় ৪০০ কোটি টাকার মালিক। আজ ২ এপ্রিল তাঁর জন্মদিন। ১৯৮১ সালে ভারতের অমৃতসরে জন্ম নেওয়া কপিল শর্মার বাবা ছিলেন পুলিশ কনস্টেবল ও মা গৃহিণী। সীমিত আয়ের সংসারে বড় হলেও ছোটবেলা থেকেই অভিনয় ও মঞ্চের প্রতি তাঁর আগ্রহ ছিল। ২০০১ সালে ‘গদর: এক প্রেম কথা’ ছবির শুটিংয়ে একটি ছোট দৃশ্যে অভিনয়ের সময় নির্দেশনা ঠিকভাবে অনুসরণ করতে না পারায় অ্যাকশন পরিচালক তিনু বর্মা তাঁকে চড় মেরে সেট থেকে বের করে দেন। এই ঘটনা তাঁকে আরও দৃঢ় করে তোলে। ২০০৭ সালে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ প্রতিযোগিতায় জিতে জাতীয় পরিচিতি পান তিনি। ২০১৩ সালে শুরু হয় তাঁর নিজস্ব অনুষ্ঠান ‘কমেডি নাইটস উইথ কপিল’ এবং ২০১৬ সালে ‘দ্য কপিল শর্মা শো’, যা এখনো টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান। বর্তমানে প্রতি পর্ব সঞ্চালনা করে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি টাকা আয় করেন কপিল শর্মা। তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ৪০০ কোটি টাকা এবং আয়কর বাবদ দিয়েছেন প্রায় ৩০ কোটি টাকা।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা