ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
গণবার্তা

ক্যাবরেরাকেই ভরসা বাফুফের, থাকছেন কোচ?

ক্যাবরেরাকেই ভরসা বাফুফের, থাকছেন কোচ?

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে গত ৩১ মার্চ শেষ হয়েছে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই অভিযান। এর আগে থেকেই মূল পর্বে ওঠা সম্ভব ছিল না লাল-সবুজ দলের জন্য। শেষ দুই ম্যাচে তারা ভারতকে ১-০ গোলে হারিয়েছে, আর সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে। এখন দলের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার ভবিষ্যৎ নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। তার সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এ মাসেই।

২০২২ সালের ৮ জানুয়ারি ক্যাবরেরা দায়িত্ব নেওয়ার পর দল খেলেছে ৩৯টি ম্যাচ। এর মধ্যে জয় এসেছে মাত্র ১০টিতে। ড্র ১০টি, আর হার ১৯টিতে। বাংলাদেশের ফুটবল ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা বিদেশি কোচ এখন তিনি। কিন্তু তার এই দীর্ঘ সময়ের অর্জন নিয়ে প্রশ্ন আছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ন্যাশনাল টিমস কমিটি শনিবার সভায় বসছে। সেখানে ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ বিশ্লেষণের বিষয় রাখা হলেও কোচের ইস্যুটি এজেন্ডায় নেই বলে জানিয়েছেন কমিটির এক সদস্য। অর্থাৎ ক্যাবরেরার ভবিষ্যৎ নিয়ে আলোচনা ফেডারেশনের কাছে অগ্রাধিকার পাচ্ছে না।

তবে ক্যাবরেরা নিজের কাজের মূল্যায়ন নিজেই করে ফেলেছেন। সিঙ্গাপুর ম্যাচ শেষে তিনি দাবি করেছেন, দল মাঠে ভালো ফুটবল খেলেছে, শুধু ফল পায়নি। তার মতে, এই দলটি অল্প সময়ের মধ্যেই জয় পেতে শুরু করবে। তিনি ফেডারেশনকে খেলোয়াড়দের ওপর আস্থা রাখারও আহ্বান জানিয়েছেন।

ক্যাবরেরার অধীনে বাংলাদেশের খেলায় কিছু পরিবর্তন এসেছে। হামজা চৌধুরী, শামিত সোমদের মতো ফুটবলাররা দলে যুক্ত হওয়ার পর দল আগের চেয়ে আক্রমণাত্মক হয়েছে। এশিয়ান কাপ বাছাইয়ে আগের আসরের চেয়ে ভালো করেছে বাংলাদেশ। কিন্তু দেশের ফুটবলের পুরনো সমস্যা গোল করার ব্যর্থতা এখনও কাটেনি। ভালো স্ট্রাইকার তৈরির কাজটিও করতে পারেননি ক্যাবরেরা।

বাফুফে হয়তো বাস্তবতাকে প্রাধান্য দেবে। ক্যাবরেরার সঙ্গে আরও ৮ মাস বা এক বছরের জন্য চুক্তি বাড়ানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু সেটা করলে ফেডারেশনকে ফুটবল সমর্থকদের মুখোমুখি হতে হবে। ক্যাবরেরার বিপক্ষে দর্শকদের মধ্যে নেতিবাচক মনোভাব স্পষ্ট। একদল সমর্থক তো প্রকাশ্যেই তার বিরুদ্ধে সিন্ডিকেটের নেতৃত্ব দেওয়ার অভিযোগ এনেছেন।

শনিবারের সভায় কোচের ইস্যুটি উঠলে সেটাই পরবর্তী পথ নির্ধারণ করবে। তবে ফেডারেশন সূত্রে যা জানা যাচ্ছে, সাফ চ্যাম্পিয়নশিপের আগে কোচ বদলানোর পক্ষে নেই তারা। তাই ক্যাবরেরা হয়তো আরও কিছু দিন ডাগআউটে থাকছেন। কিন্তু ফুটবলপ্রেমীরা কি সেই সিদ্ধান্ত মেনে নেবেন, সেটাই এখন দেখার।

আপনার মতামত লিখুন

গণবার্তা

সোমবার, ১১ মে ২০২৬


ক্যাবরেরাকেই ভরসা বাফুফের, থাকছেন কোচ?

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে গত ৩১ মার্চ শেষ হয়েছে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই অভিযান। এর আগে থেকেই মূল পর্বে ওঠা সম্ভব ছিল না লাল-সবুজ দলের জন্য। শেষ দুই ম্যাচে তারা ভারতকে ১-০ গোলে হারিয়েছে, আর সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে। এখন দলের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার ভবিষ্যৎ নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। তার সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এ মাসেই।২০২২ সালের ৮ জানুয়ারি ক্যাবরেরা দায়িত্ব নেওয়ার পর দল খেলেছে ৩৯টি ম্যাচ। এর মধ্যে জয় এসেছে মাত্র ১০টিতে। ড্র ১০টি, আর হার ১৯টিতে। বাংলাদেশের ফুটবল ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা বিদেশি কোচ এখন তিনি। কিন্তু তার এই দীর্ঘ সময়ের অর্জন নিয়ে প্রশ্ন আছে।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ন্যাশনাল টিমস কমিটি শনিবার সভায় বসছে। সেখানে ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ বিশ্লেষণের বিষয় রাখা হলেও কোচের ইস্যুটি এজেন্ডায় নেই বলে জানিয়েছেন কমিটির এক সদস্য। অর্থাৎ ক্যাবরেরার ভবিষ্যৎ নিয়ে আলোচনা ফেডারেশনের কাছে অগ্রাধিকার পাচ্ছে না।তবে ক্যাবরেরা নিজের কাজের মূল্যায়ন নিজেই করে ফেলেছেন। সিঙ্গাপুর ম্যাচ শেষে তিনি দাবি করেছেন, দল মাঠে ভালো ফুটবল খেলেছে, শুধু ফল পায়নি। তার মতে, এই দলটি অল্প সময়ের মধ্যেই জয় পেতে শুরু করবে। তিনি ফেডারেশনকে খেলোয়াড়দের ওপর আস্থা রাখারও আহ্বান জানিয়েছেন।ক্যাবরেরার অধীনে বাংলাদেশের খেলায় কিছু পরিবর্তন এসেছে। হামজা চৌধুরী, শামিত সোমদের মতো ফুটবলাররা দলে যুক্ত হওয়ার পর দল আগের চেয়ে আক্রমণাত্মক হয়েছে। এশিয়ান কাপ বাছাইয়ে আগের আসরের চেয়ে ভালো করেছে বাংলাদেশ। কিন্তু দেশের ফুটবলের পুরনো সমস্যা গোল করার ব্যর্থতা এখনও কাটেনি। ভালো স্ট্রাইকার তৈরির কাজটিও করতে পারেননি ক্যাবরেরা।বাফুফে হয়তো বাস্তবতাকে প্রাধান্য দেবে। ক্যাবরেরার সঙ্গে আরও ৮ মাস বা এক বছরের জন্য চুক্তি বাড়ানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু সেটা করলে ফেডারেশনকে ফুটবল সমর্থকদের মুখোমুখি হতে হবে। ক্যাবরেরার বিপক্ষে দর্শকদের মধ্যে নেতিবাচক মনোভাব স্পষ্ট। একদল সমর্থক তো প্রকাশ্যেই তার বিরুদ্ধে সিন্ডিকেটের নেতৃত্ব দেওয়ার অভিযোগ এনেছেন।শনিবারের সভায় কোচের ইস্যুটি উঠলে সেটাই পরবর্তী পথ নির্ধারণ করবে। তবে ফেডারেশন সূত্রে যা জানা যাচ্ছে, সাফ চ্যাম্পিয়নশিপের আগে কোচ বদলানোর পক্ষে নেই তারা। তাই ক্যাবরেরা হয়তো আরও কিছু দিন ডাগআউটে থাকছেন। কিন্তু ফুটবলপ্রেমীরা কি সেই সিদ্ধান্ত মেনে নেবেন, সেটাই এখন দেখার।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা