ঢাকা    শনিবার, ১৬ মে ২০২৬
ঢাকা    শনিবার, ১৬ মে ২০২৬
গণবার্তা

অফিসের নতুন সময়সূচি রোববার থেকে, সন্ধ্যার পর বন্ধ থাকবে মার্কেট

অফিসের নতুন সময়সূচি রোববার থেকে, সন্ধ্যার পর বন্ধ থাকবে মার্কেট

আগামী রোববার (৫ এপ্রিল) থেকে সরকারি ও বেসরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। একইসঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া আজ শুক্রবার (৩ এপ্রিল) থেকে সন্ধ্যা ৬টার পর সব ধরনের দোকান-মার্কেট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

সচিব জানান, অফিসের সময়সূচি পরিবর্তনের পাশাপাশি সন্ধ্যার পর দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে। জ্বালানি সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবহার নিয়ন্ত্রণের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

নতুন এ নির্দেশনা কঠোরভাবে পালন করতে সবাইকে বলা হয়েছে। প্রয়োজন ছাড়া সন্ধ্যার পর যাতে কেউ বাইরে অবস্থান না করেন, সেদিকেও নজরদারি বাড়ানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৬ মে ২০২৬


অফিসের নতুন সময়সূচি রোববার থেকে, সন্ধ্যার পর বন্ধ থাকবে মার্কেট

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image
আগামী রোববার (৫ এপ্রিল) থেকে সরকারি ও বেসরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। একইসঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া আজ শুক্রবার (৩ এপ্রিল) থেকে সন্ধ্যা ৬টার পর সব ধরনের দোকান-মার্কেট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান।সচিব জানান, অফিসের সময়সূচি পরিবর্তনের পাশাপাশি সন্ধ্যার পর দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে। জ্বালানি সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবহার নিয়ন্ত্রণের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।নতুন এ নির্দেশনা কঠোরভাবে পালন করতে সবাইকে বলা হয়েছে। প্রয়োজন ছাড়া সন্ধ্যার পর যাতে কেউ বাইরে অবস্থান না করেন, সেদিকেও নজরদারি বাড়ানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা