ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
গণবার্তা

‘মিথ্যা’ না ‘অসত্য’: সংসদে বাকযুদ্ধ বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর

‘মিথ্যা’ না ‘অসত্য’: সংসদে বাকযুদ্ধ বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর

বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে ‘মিথ্যা’ শব্দ ব্যবহার নিয়ে সামান্য বিতর্ক তৈরি হয়েছে জাতীয় সংসদের সাম্প্রতিক অধিবেশনে। এ ঘটনায় আবারও আলোচনায় এসেছে সংসদীয় ভাষা ও আচরণবিধির বিষয়টি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে তিনটায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। একপর্যায়ে পয়েন্ট অব অর্ডার তুলে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, মন্ত্রী তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করেছেন এবং এ সময় ‘মিথ্যা’ শব্দটি ব্যবহার করেন।

তখন স্পিকার জানান, বিষয়টি পয়েন্ট অব অর্ডারের আওতায় পড়ে না। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব না দেওয়ার নির্দেশ দেন। পরে অবশ্য বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ‘মিথ্যা’ শব্দটিকে অসংসদীয় আখ্যা দিয়ে তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার (এক্সপাঞ্জ) দাবি জানান। তিনি বলেন, ‘অসত্য’ শব্দ ব্যবহার করলে আপত্তি থাকত না, কিন্তু ‘মিথ্যা’ শব্দটি সংসদীয় রীতি অনুযায়ী গ্রহণযোগ্য নয়।

জবাবে বিরোধীদলীয় নেতা জানান, তিনি কোনো ভুল তথ্য দেননি। তিনি শুধু একই বিষয়ের ভিন্ন নামে আনা প্রস্তাবের প্রসঙ্গ তুলে ধরেছেন।

তবে ‘মিথ্যা’ শব্দটি কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার বিষয়ে স্পিকার তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত দেননি। সংসদীয় রেওয়াজ অনুযায়ী ‘মিথ্যা’ শব্দের বদলে ‘অসত্য’ ব্যবহারের প্রচলন রয়েছে। অতীতেও স্পিকারদের রায়ে এটি প্রতিফলিত হয়েছে।

উল্লেখ্য, মুলতবি প্রস্তাবকে কেন্দ্র করে বিরোধী দল ও সরকারের মধ্যে টানাপোড়েন চলছে। বিরোধীদলীয় নেতার প্রস্তাবে সিদ্ধান্ত না আসা এবং একই বিষয়ে নতুন প্রস্তাব গ্রহণের প্রতিবাদে আগের দিন ওয়াকআউট করে বিরোধী দল। আগামী রোববার এ বিষয়ে আলোচনার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬


‘মিথ্যা’ না ‘অসত্য’: সংসদে বাকযুদ্ধ বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image
বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে ‘মিথ্যা’ শব্দ ব্যবহার নিয়ে সামান্য বিতর্ক তৈরি হয়েছে জাতীয় সংসদের সাম্প্রতিক অধিবেশনে। এ ঘটনায় আবারও আলোচনায় এসেছে সংসদীয় ভাষা ও আচরণবিধির বিষয়টি।বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে তিনটায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। একপর্যায়ে পয়েন্ট অব অর্ডার তুলে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, মন্ত্রী তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করেছেন এবং এ সময় ‘মিথ্যা’ শব্দটি ব্যবহার করেন।তখন স্পিকার জানান, বিষয়টি পয়েন্ট অব অর্ডারের আওতায় পড়ে না। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব না দেওয়ার নির্দেশ দেন। পরে অবশ্য বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ‘মিথ্যা’ শব্দটিকে অসংসদীয় আখ্যা দিয়ে তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার (এক্সপাঞ্জ) দাবি জানান। তিনি বলেন, ‘অসত্য’ শব্দ ব্যবহার করলে আপত্তি থাকত না, কিন্তু ‘মিথ্যা’ শব্দটি সংসদীয় রীতি অনুযায়ী গ্রহণযোগ্য নয়।জবাবে বিরোধীদলীয় নেতা জানান, তিনি কোনো ভুল তথ্য দেননি। তিনি শুধু একই বিষয়ের ভিন্ন নামে আনা প্রস্তাবের প্রসঙ্গ তুলে ধরেছেন।তবে ‘মিথ্যা’ শব্দটি কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার বিষয়ে স্পিকার তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত দেননি। সংসদীয় রেওয়াজ অনুযায়ী ‘মিথ্যা’ শব্দের বদলে ‘অসত্য’ ব্যবহারের প্রচলন রয়েছে। অতীতেও স্পিকারদের রায়ে এটি প্রতিফলিত হয়েছে।উল্লেখ্য, মুলতবি প্রস্তাবকে কেন্দ্র করে বিরোধী দল ও সরকারের মধ্যে টানাপোড়েন চলছে। বিরোধীদলীয় নেতার প্রস্তাবে সিদ্ধান্ত না আসা এবং একই বিষয়ে নতুন প্রস্তাব গ্রহণের প্রতিবাদে আগের দিন ওয়াকআউট করে বিরোধী দল। আগামী রোববার এ বিষয়ে আলোচনার কথা রয়েছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা