ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
গণবার্তা

মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জড়ো করা ৫ রোহিঙ্গা উদ্ধার, আটক ১

মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জড়ো করা ৫ রোহিঙ্গা উদ্ধার, আটক ১

কক্সবাজারের উখিয়ায় মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জড়ো করা পাঁচ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় মানবপাচারকারী চক্রের সঙ্গে জড়িত সন্দেহে সাইফুল ইসলাম (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার টিএন্ডটি গুচ্ছগ্রাম এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে হানা দিলে দালাল চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে তিন পুরুষ ও দুই নারী রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয়শিবিরের বাসিন্দা। এ সময় দালাল চক্রের সহযোগী সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের কাছ থেকে জনপ্রতি তিন লাখ ৫০ হাজার টাকা করে নিয়ে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা ছিল।

উখিয়া থানার ওসি মুজিবুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তি ও উদ্ধার হওয়া রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পাচারকারী চক্রের মূল হোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬


মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জড়ো করা ৫ রোহিঙ্গা উদ্ধার, আটক ১

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image
কক্সবাজারের উখিয়ায় মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জড়ো করা পাঁচ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় মানবপাচারকারী চক্রের সঙ্গে জড়িত সন্দেহে সাইফুল ইসলাম (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার টিএন্ডটি গুচ্ছগ্রাম এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে হানা দিলে দালাল চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে তিন পুরুষ ও দুই নারী রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয়শিবিরের বাসিন্দা। এ সময় দালাল চক্রের সহযোগী সন্দেহে একজনকে আটক করা হয়েছে।উদ্ধার হওয়া রোহিঙ্গাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের কাছ থেকে জনপ্রতি তিন লাখ ৫০ হাজার টাকা করে নিয়ে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা ছিল।উখিয়া থানার ওসি মুজিবুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তি ও উদ্ধার হওয়া রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পাচারকারী চক্রের মূল হোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা