গণবার্তা

ইরানের নতুন হামলায় তেল আবিবের আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি, আহত ১

ইরানের নতুন হামলায় তেল আবিবের আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি, আহত ১

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের ৩৫তম দিনে ফের ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। শুক্রবার (৩ এপ্রিল) দিনগত রাতে চালানো এই হামলায় তেল আবিবের আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানায় আগুন লেগে যায় এবং পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।

ইসরায়েলের গণমাধ্যম ‘ওয়ালা’ জানিয়েছে, বেনি ব্রাক এলাকায় কাঁচের টুকরোয় একজন আহত হয়েছেন। ভূপাতিত করা ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ১৭টিরও বেশি জায়গায় ছড়িয়ে পড়েছে। রোশ হায়াইন এলাকার একটি আবাসিক অঞ্চলে ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেখানে বিদ্যুৎ বিভ্রাটের পাশাপাশি একটি কিন্ডারগার্টেনের কাছেও ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

‘ওয়াইনেট’ নিউজ জানিয়েছে, গিভাতায়িম ও তেল আবিবের রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রামাত গানে একটি ভবন ধসে পড়েছে। বেনি ব্রাক এলাকায় বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। এর আগে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের নেগেভ মরুভূমি এলাকার একটি শিল্পাঞ্চলেও ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে এই হামলায় ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনীও তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি দেয়নি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করে। এরপর থেকে ইরানও বিভিন্ন সময়ে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়ে আসছে। এই হামলায় এখন পর্যন্ত ইরানে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং বেসামরিক অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ইসরায়েলের বিভিন্ন শহরেও ইরানি হামলায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধবিরতির আহ্বান জানালেও কোনো সমাধান এখনো দেখা যায়নি। ইরানের এই সর্বশেষ হামলা প্রমাণ করে, সংঘাতের অবসান এখনো দূরে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

রোববার, ১৯ এপ্রিল ২০২৬


ইরানের নতুন হামলায় তেল আবিবের আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি, আহত ১

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের ৩৫তম দিনে ফের ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। শুক্রবার (৩ এপ্রিল) দিনগত রাতে চালানো এই হামলায় তেল আবিবের আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানায় আগুন লেগে যায় এবং পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।ইসরায়েলের গণমাধ্যম ‘ওয়ালা’ জানিয়েছে, বেনি ব্রাক এলাকায় কাঁচের টুকরোয় একজন আহত হয়েছেন। ভূপাতিত করা ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ১৭টিরও বেশি জায়গায় ছড়িয়ে পড়েছে। রোশ হায়াইন এলাকার একটি আবাসিক অঞ্চলে ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেখানে বিদ্যুৎ বিভ্রাটের পাশাপাশি একটি কিন্ডারগার্টেনের কাছেও ধ্বংসাবশেষ পাওয়া গেছে।‘ওয়াইনেট’ নিউজ জানিয়েছে, গিভাতায়িম ও তেল আবিবের রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রামাত গানে একটি ভবন ধসে পড়েছে। বেনি ব্রাক এলাকায় বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। এর আগে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের নেগেভ মরুভূমি এলাকার একটি শিল্পাঞ্চলেও ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।তবে এই হামলায় ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনীও তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি দেয়নি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করে। এরপর থেকে ইরানও বিভিন্ন সময়ে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়ে আসছে। এই হামলায় এখন পর্যন্ত ইরানে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং বেসামরিক অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ইসরায়েলের বিভিন্ন শহরেও ইরানি হামলায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধবিরতির আহ্বান জানালেও কোনো সমাধান এখনো দেখা যায়নি। ইরানের এই সর্বশেষ হামলা প্রমাণ করে, সংঘাতের অবসান এখনো দূরে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা