গণবার্তা

ইরান যুদ্ধের শেষ পর্বের ইঙ্গিত, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ট্রাম্পের

ইরান যুদ্ধের শেষ পর্বের ইঙ্গিত, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ট্রাম্পের

ইরানের সঙ্গে যুদ্ধের ৩৬তম দিনে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের ইস্পাত শিল্প ও পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালানো হয়েছে যাতে অস্ত্র তৈরিতে বাধা পড়ে। ইসরাইলের সেনাবাহিনী জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে। স্কুলে অনলাইন ক্লাস চলবে, বড় জনসমাগম বন্ধ থাকবে। সামরিক বাহিনী সাংবাদিকদের জানিয়েছে, ইরানের পাওয়ার গ্রিড ও জ্বালানি সম্পদে আঘাত হানার অনুমতির জন্য তারা ট্রাম্প প্রশাসনের অপেক্ষায় আছে। তাদের বার্তা, বড় সংঘাত আসন্ন, যা হবে এই যুদ্ধের শেষ পর্ব।

শুক্রবার ইরানের দক্ষিণাঞ্চলে একটি মার্কিন এফ-১৫ ই যুদ্ধবিমান ভূপাতিত হয়। এর দুই ক্রুর মধ্যে পাইলটকে উদ্ধার করা গেলেও অস্ত্র ব্যবস্থা বিশেষজ্ঞ নিখোঁজ রয়েছেন। পাইলটকে উদ্ধার করতে গিয়ে একটি মার্কিন হেলিকপ্টারও হামলার শিকার হয়। ইরান দাবি করেছে, তারা উদ্ধার অভিযানে অংশ নেওয়া একটি এ-১০ ওয়ারথগ বিমানও ভূপাতিত করেছে। নিখোঁজ সেনার খবর দিলে প্রায় ৫০ হাজার পাউন্ড পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান।

এদিকে ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফগারি শনিবার সতর্ক করে বলেন, ‘যদি আগ্রাসন বৃদ্ধি পায়, পুরো অঞ্চল তোমাদের জন্য দোজখে পরিণত হবে। ইরানকে পরাজিত করার বিভ্রম জলাভূমিতে পরিণত হয়েছে।’ অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইরানকে হরমুজ প্রণালি খোলার জন্য ৪৮ ঘণ্টা সময় দিয়েছেন। ‘মনে আছে, আমি ১০ দিনের সময় দিয়েছিলাম? এখন হাতে ৪৮ ঘণ্টা, এরপর তাদের ওপর নরক নেমে আসবে।’

যুদ্ধের সমাপ্তি নিয়ে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় ইসরায়েল এখন বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে দেশটিতে সমালোচনাও উঠেছে। অনেকে বলছেন, এই যুদ্ধের কোনো রাজনৈতিক কৌশল বা শেষ করার পরিকল্পনা নেই। নিখোঁজ মার্কিন সেনা বেঁচে আছেন কি না, তাও নিশ্চিত নয়। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের ঘনঘটা। আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বিগ্ন হলেও পরিস্থিতি শান্ত হওয়ার লক্ষণ নেই। ট্রাম্পের আল্টিমেটাম শেষ হতে আর মাত্র একদিন বাকি। এর মধ্যে ইরান কী প্রতিক্রিয়া জানায়, সেদিকে তাকিয়ে বিশ্ব।

আপনার মতামত লিখুন

গণবার্তা

রোববার, ১৯ এপ্রিল ২০২৬


ইরান যুদ্ধের শেষ পর্বের ইঙ্গিত, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ট্রাম্পের

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image
ইরানের সঙ্গে যুদ্ধের ৩৬তম দিনে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের ইস্পাত শিল্প ও পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালানো হয়েছে যাতে অস্ত্র তৈরিতে বাধা পড়ে। ইসরাইলের সেনাবাহিনী জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে। স্কুলে অনলাইন ক্লাস চলবে, বড় জনসমাগম বন্ধ থাকবে। সামরিক বাহিনী সাংবাদিকদের জানিয়েছে, ইরানের পাওয়ার গ্রিড ও জ্বালানি সম্পদে আঘাত হানার অনুমতির জন্য তারা ট্রাম্প প্রশাসনের অপেক্ষায় আছে। তাদের বার্তা, বড় সংঘাত আসন্ন, যা হবে এই যুদ্ধের শেষ পর্ব।শুক্রবার ইরানের দক্ষিণাঞ্চলে একটি মার্কিন এফ-১৫ ই যুদ্ধবিমান ভূপাতিত হয়। এর দুই ক্রুর মধ্যে পাইলটকে উদ্ধার করা গেলেও অস্ত্র ব্যবস্থা বিশেষজ্ঞ নিখোঁজ রয়েছেন। পাইলটকে উদ্ধার করতে গিয়ে একটি মার্কিন হেলিকপ্টারও হামলার শিকার হয়। ইরান দাবি করেছে, তারা উদ্ধার অভিযানে অংশ নেওয়া একটি এ-১০ ওয়ারথগ বিমানও ভূপাতিত করেছে। নিখোঁজ সেনার খবর দিলে প্রায় ৫০ হাজার পাউন্ড পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান।এদিকে ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফগারি শনিবার সতর্ক করে বলেন, ‘যদি আগ্রাসন বৃদ্ধি পায়, পুরো অঞ্চল তোমাদের জন্য দোজখে পরিণত হবে। ইরানকে পরাজিত করার বিভ্রম জলাভূমিতে পরিণত হয়েছে।’ অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইরানকে হরমুজ প্রণালি খোলার জন্য ৪৮ ঘণ্টা সময় দিয়েছেন। ‘মনে আছে, আমি ১০ দিনের সময় দিয়েছিলাম? এখন হাতে ৪৮ ঘণ্টা, এরপর তাদের ওপর নরক নেমে আসবে।’যুদ্ধের সমাপ্তি নিয়ে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় ইসরায়েল এখন বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে দেশটিতে সমালোচনাও উঠেছে। অনেকে বলছেন, এই যুদ্ধের কোনো রাজনৈতিক কৌশল বা শেষ করার পরিকল্পনা নেই। নিখোঁজ মার্কিন সেনা বেঁচে আছেন কি না, তাও নিশ্চিত নয়। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের ঘনঘটা। আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বিগ্ন হলেও পরিস্থিতি শান্ত হওয়ার লক্ষণ নেই। ট্রাম্পের আল্টিমেটাম শেষ হতে আর মাত্র একদিন বাকি। এর মধ্যে ইরান কী প্রতিক্রিয়া জানায়, সেদিকে তাকিয়ে বিশ্ব।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা