যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ভিডিও শেয়ার করেছেন। ট্রাম্পের দাবি, ভিডিওটিতে ইরানের রাজধানী তেহরানে একটি ‘ভয়াবহ হামলার’ দৃশ্য দেখা যাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ট্রাম্প তার পোস্টে দাবি করেন, এই হামলায় ‘ইরানের অনেক সামরিক নেতাকে তাদের আরও অনেক কিছুর সঙ্গে খতম করা হয়েছে’। তিনি আরও লেখেন, ‘তারা দেশটিকে অত্যন্ত দুর্বল ও অবিবেচকের মতো নেতৃত্ব দিয়ে আসছিলেন।’
ভিডিওটিতে রাতের আঁধারে বড় ধরনের বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে। তবে এটি ঠিক কোথায় এবং কখন ধারণ করা হয়েছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ পর্যন্ত ভিডিওটির বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি।
অন্যদিকে ট্রাম্পের এই দাবির বিপরীতে তাৎক্ষণিকভাবে তেহরান থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন