ঢাকা    শনিবার, ১৬ মে ২০২৬
ঢাকা    শনিবার, ১৬ মে ২০২৬
গণবার্তা

সাফ চ্যাম্পিয়ন যুব ফুটবল দলকে ১ লাখ টাকা করে পুরস্কার প্রতিমন্ত্রীর

সাফ চ্যাম্পিয়ন যুব ফুটবল দলকে ১ লাখ টাকা করে পুরস্কার প্রতিমন্ত্রীর

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখার পুরস্কার হিসেবে অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সদস্যদের এক লাখ টাকা করে পুরস্কার দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সোমবার (৬ এপ্রিল) জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত অনুষ্ঠানে তিনি খেলোয়াড়দের হাতে এই পুরস্কারের চেক ও ক্রীড়া কার্ড তুলে দেন।

প্রতিমন্ত্রী নিজেও সাবেক ফুটবলার। ২০০৩ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ দলের সদস্য ছিলেন তিনি। গোলরক্ষক হিসেবে সেই দলকে জিতিয়েছিলেন আমিনুল হক। ২৩ বছর পর তিনি ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে আরেক সাফজয়ী দলকে পুরস্কৃত করলেন।

তিন দফায় সংবর্ধনা

দলটি মালদ্বীপ থেকে ফেরার পর থেকেই নানা আয়োজনে সংবর্ধিত হচ্ছে তারা। প্রথমে বিমানবন্দরে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রতিমন্ত্রী। পরে রাতে হাতিরঝিলে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।

ওই সংবর্ধনা অনুষ্ঠানে ফেডারেশনের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদি প্রত্যেক ফুটবলারকে এক লাখ ও কর্মকর্তাদের ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন। একই অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক খেলোয়াড়দের আরও ৫০ হাজার টাকা পুরস্কার দেন।

প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি

সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের অনুষ্ঠানে আমিনুল হক প্রতিশ্রুতি দিয়েছেন, সাফ চ্যাম্পিয়ন হওয়া এই যুব দলকে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নিয়ে যাবেন।

ক্রীড়া কার্ড দেওয়া হলেও এই ফুটবলাররা এখনই ভাতার আওতায় আসবেন না। তবে কার্ডের মাধ্যমে তারা নির্ধারিত কিছু সুযোগ-সুবিধা পাবেন বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

উল্লেখ্য, সম্প্রতি মালদ্বীপে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জেতে বাংলাদেশ। ফাইনালে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় যুব দলটি। এটি বাংলাদেশের ফুটবলের জন্য বড় অর্জন।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৬ মে ২০২৬


সাফ চ্যাম্পিয়ন যুব ফুটবল দলকে ১ লাখ টাকা করে পুরস্কার প্রতিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image
দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখার পুরস্কার হিসেবে অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সদস্যদের এক লাখ টাকা করে পুরস্কার দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সোমবার (৬ এপ্রিল) জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত অনুষ্ঠানে তিনি খেলোয়াড়দের হাতে এই পুরস্কারের চেক ও ক্রীড়া কার্ড তুলে দেন।প্রতিমন্ত্রী নিজেও সাবেক ফুটবলার। ২০০৩ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ দলের সদস্য ছিলেন তিনি। গোলরক্ষক হিসেবে সেই দলকে জিতিয়েছিলেন আমিনুল হক। ২৩ বছর পর তিনি ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে আরেক সাফজয়ী দলকে পুরস্কৃত করলেন।তিন দফায় সংবর্ধনাদলটি মালদ্বীপ থেকে ফেরার পর থেকেই নানা আয়োজনে সংবর্ধিত হচ্ছে তারা। প্রথমে বিমানবন্দরে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রতিমন্ত্রী। পরে রাতে হাতিরঝিলে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।ওই সংবর্ধনা অনুষ্ঠানে ফেডারেশনের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদি প্রত্যেক ফুটবলারকে এক লাখ ও কর্মকর্তাদের ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন। একই অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক খেলোয়াড়দের আরও ৫০ হাজার টাকা পুরস্কার দেন।প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতিসোমবার জাতীয় ক্রীড়া পরিষদের অনুষ্ঠানে আমিনুল হক প্রতিশ্রুতি দিয়েছেন, সাফ চ্যাম্পিয়ন হওয়া এই যুব দলকে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নিয়ে যাবেন।ক্রীড়া কার্ড দেওয়া হলেও এই ফুটবলাররা এখনই ভাতার আওতায় আসবেন না। তবে কার্ডের মাধ্যমে তারা নির্ধারিত কিছু সুযোগ-সুবিধা পাবেন বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।উল্লেখ্য, সম্প্রতি মালদ্বীপে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জেতে বাংলাদেশ। ফাইনালে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় যুব দলটি। এটি বাংলাদেশের ফুটবলের জন্য বড় অর্জন।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা