গণবার্তা

জামিনে মুক্ত হয়ে বিবি সাওদার ক্ষোভ: ‘কথা বলার অপরাধে জেলে ভরলে কেউ কথা বলবে না’

জামিনে মুক্ত হয়ে বিবি সাওদার ক্ষোভ: ‘কথা বলার অপরাধে জেলে ভরলে কেউ কথা বলবে না’

ভোলায় গ্রেপ্তার হওয়া আলোচিত জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদা (৩৭) জামিনে মুক্ত হয়ে বলেছেন, সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় গিয়েছে। তারা যদি জনগণের না হয় তাহলে সেই সরকার দিয়ে কী করব? সরকারের হস্তক্ষেপের কারণে অসুস্থ সন্তানকে রেখে বহু কষ্টে দুই রাত জেলখানায় কাটাতে হয়েছে এবং অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৌরভ রায় মিঠুর আদালত থেকে জামিনে মুক্ত হয়ে আদালত প্রাঙ্গণে তিনি এসব ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

‘বাক-স্বাধীনতা কেড়ে না নেওয়া হোক’

তিনি বলেন, ‘আমরা চাই সামনের দিনগুলোতে অন্তত আমাদের কথা বলার সুযোগ দেওয়া হোক। আমরা যেন আমাদের মতামত তুলে ধরতে পারি, এটাই চাই। আমি আমার দেশ ও জনগণকে ভালোবেসেই ফেসবুকে পোস্ট করেছি। এখন কথা বলার অপরাধে যদি জনে জনে ধরে নিয়ে জেলে ভরে দেয়, তাহলে সামনের দিকে কেউ কথা বলবে না।’

তিনি প্রশ্ন রাখেন, ‘২০২৪-এর গণঅভ্যুত্থানের পরও যদি সবাই চুপ করে থাকি তাহলে লাভ হলো কী? অন্তত আমাদের বাক-স্বাধীনতা কেড়ে না নেওয়া হোক।’

যে অভিযোগে গ্রেপ্তার

এর আগে গত রোববার (৫ এপ্রিল) দিনগত রাতে ভোলা সদর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই এলাকার আব্দুল হালিম বাবুলের স্ত্রী।

ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিবি সাওদা তার ফেসবুক আইডিতে সরকার, রাজনীতি, রাষ্ট্র ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী) সম্পর্কে বিভিন্ন ধরনের অসত্য ও বিভ্রান্তিকর পোস্ট করে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছেন। পরে গোয়েন্দা শাখা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং তার মোবাইল জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ফেসবুক পোস্টের সত্যতা স্বীকার করেন।

পুলিশ জানায়, তার করা সর্বশেষ পোস্টে লেখা ছিল—‘আমরা তো চাইলে ইরান থেকে তেল আনতে পারি, তারা তো অনুমতি দিছে’, ‘তাহলে দুই-তিন গুণ বেশি টাকা দিয়ে কেন ভারত থেকে তেল আনা লাগবে?’ তিনি জ্বালানি তেল সংকট নিয়ে সরকারের সমালোচনা করে একাধিক পোস্ট দেন, যা ফেসবুকে ভাইরাল হয়।

জামায়াতের ক্ষোভ

জামায়াতে ইসলামীর ভোলা জেলা সেক্রেটারি কাজী মাওলানা হারুনুর রশিদ অভিযোগ করে বলেন, ‘সাওদাকে গ্রেপ্তার করে সরকার সারা দেশের নারী-পুরুষের মধ্যে ভীতি সৃষ্টি করতে চেয়েছিলেন, যাতে সরকারের বিরুদ্ধে কেউ সমালোচনা না করেন। আমরা মনে করি সরকার যে উদ্যোগ নিতে চেয়েছিল, তা ব্যর্থ হয়েছে। জামায়াতের নারী কর্মী সাওদাকে গ্রেফতারের ঘটনাটি ছিল সাজানো নাটক।’

আদালতে সাওদার পক্ষে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, ফরিদুর রহমান, আরিফুর রহমান, জিয়াউর রহমান, রহমাতুল্লাহ সেলিমসহ আইনজীবীদের একটি দল ছিলেন।

জামিনে মুক্ত হওয়ার পর আদালত প্রাঙ্গণে গলায় ফুলের মালা পড়িয়ে তাকে বরণ করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এ ঘটনা দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি করে এবং জাতীয় সংসদ পর্যন্ত গড়ায়। সেখানেও দ্রুত তাকে মুক্তির দাবি জানানো হয়।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬


জামিনে মুক্ত হয়ে বিবি সাওদার ক্ষোভ: ‘কথা বলার অপরাধে জেলে ভরলে কেউ কথা বলবে না’

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image
ভোলায় গ্রেপ্তার হওয়া আলোচিত জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদা (৩৭) জামিনে মুক্ত হয়ে বলেছেন, সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় গিয়েছে। তারা যদি জনগণের না হয় তাহলে সেই সরকার দিয়ে কী করব? সরকারের হস্তক্ষেপের কারণে অসুস্থ সন্তানকে রেখে বহু কষ্টে দুই রাত জেলখানায় কাটাতে হয়েছে এবং অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হয়েছে।মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৌরভ রায় মিঠুর আদালত থেকে জামিনে মুক্ত হয়ে আদালত প্রাঙ্গণে তিনি এসব ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।‘বাক-স্বাধীনতা কেড়ে না নেওয়া হোক’তিনি বলেন, ‘আমরা চাই সামনের দিনগুলোতে অন্তত আমাদের কথা বলার সুযোগ দেওয়া হোক। আমরা যেন আমাদের মতামত তুলে ধরতে পারি, এটাই চাই। আমি আমার দেশ ও জনগণকে ভালোবেসেই ফেসবুকে পোস্ট করেছি। এখন কথা বলার অপরাধে যদি জনে জনে ধরে নিয়ে জেলে ভরে দেয়, তাহলে সামনের দিকে কেউ কথা বলবে না।’তিনি প্রশ্ন রাখেন, ‘২০২৪-এর গণঅভ্যুত্থানের পরও যদি সবাই চুপ করে থাকি তাহলে লাভ হলো কী? অন্তত আমাদের বাক-স্বাধীনতা কেড়ে না নেওয়া হোক।’যে অভিযোগে গ্রেপ্তারএর আগে গত রোববার (৫ এপ্রিল) দিনগত রাতে ভোলা সদর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই এলাকার আব্দুল হালিম বাবুলের স্ত্রী।ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিবি সাওদা তার ফেসবুক আইডিতে সরকার, রাজনীতি, রাষ্ট্র ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী) সম্পর্কে বিভিন্ন ধরনের অসত্য ও বিভ্রান্তিকর পোস্ট করে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছেন। পরে গোয়েন্দা শাখা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং তার মোবাইল জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ফেসবুক পোস্টের সত্যতা স্বীকার করেন।পুলিশ জানায়, তার করা সর্বশেষ পোস্টে লেখা ছিল—‘আমরা তো চাইলে ইরান থেকে তেল আনতে পারি, তারা তো অনুমতি দিছে’, ‘তাহলে দুই-তিন গুণ বেশি টাকা দিয়ে কেন ভারত থেকে তেল আনা লাগবে?’ তিনি জ্বালানি তেল সংকট নিয়ে সরকারের সমালোচনা করে একাধিক পোস্ট দেন, যা ফেসবুকে ভাইরাল হয়।জামায়াতের ক্ষোভজামায়াতে ইসলামীর ভোলা জেলা সেক্রেটারি কাজী মাওলানা হারুনুর রশিদ অভিযোগ করে বলেন, ‘সাওদাকে গ্রেপ্তার করে সরকার সারা দেশের নারী-পুরুষের মধ্যে ভীতি সৃষ্টি করতে চেয়েছিলেন, যাতে সরকারের বিরুদ্ধে কেউ সমালোচনা না করেন। আমরা মনে করি সরকার যে উদ্যোগ নিতে চেয়েছিল, তা ব্যর্থ হয়েছে। জামায়াতের নারী কর্মী সাওদাকে গ্রেফতারের ঘটনাটি ছিল সাজানো নাটক।’আদালতে সাওদার পক্ষে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, ফরিদুর রহমান, আরিফুর রহমান, জিয়াউর রহমান, রহমাতুল্লাহ সেলিমসহ আইনজীবীদের একটি দল ছিলেন।জামিনে মুক্ত হওয়ার পর আদালত প্রাঙ্গণে গলায় ফুলের মালা পড়িয়ে তাকে বরণ করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এ ঘটনা দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি করে এবং জাতীয় সংসদ পর্যন্ত গড়ায়। সেখানেও দ্রুত তাকে মুক্তির দাবি জানানো হয়।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা