গণবার্তা

রাঙ্গুনিয়ায় ১৭ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৭০ বছর বয়সী বৃদ্ধ গ্রেপ্তার

রাঙ্গুনিয়ায় ১৭ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৭০ বছর বয়সী বৃদ্ধ গ্রেপ্তার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১৭ বছর বয়সি এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে অভিযুক্ত মো. নুরুল ইসলামকে (৭০) গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৪ অক্টোবর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে নুরুল ইসলাম। সর্বশেষ গত ১৫ ডিসেম্বর রাতেও তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার কিশোরী অসুস্থ বোধ করলে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, কিশোরী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

এ ঘটনায় মঙ্গলবার কিশোরীর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি মামলা করা হয়। মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে মাত্র দুই ঘণ্টার মধ্যে প্রধান আসামি নুরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন জানান, ভুক্তভোগী কিশোরীকে প্রয়োজনীয় চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। অপরাধের গুরুত্ব বিবেচনায় দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

গ্রেপ্তার নুরুল ইসলামকে মঙ্গলবার রাতে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬


রাঙ্গুনিয়ায় ১৭ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৭০ বছর বয়সী বৃদ্ধ গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১৭ বছর বয়সি এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে অভিযুক্ত মো. নুরুল ইসলামকে (৭০) গ্রেপ্তার করা হয়।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৪ অক্টোবর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে নুরুল ইসলাম। সর্বশেষ গত ১৫ ডিসেম্বর রাতেও তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।মঙ্গলবার কিশোরী অসুস্থ বোধ করলে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, কিশোরী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।এ ঘটনায় মঙ্গলবার কিশোরীর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি মামলা করা হয়। মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে মাত্র দুই ঘণ্টার মধ্যে প্রধান আসামি নুরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন জানান, ভুক্তভোগী কিশোরীকে প্রয়োজনীয় চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। অপরাধের গুরুত্ব বিবেচনায় দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।গ্রেপ্তার নুরুল ইসলামকে মঙ্গলবার রাতে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা