গণবার্তা

চট্টগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের লোহাগাড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসিবুর রহমান নামে এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক আরোহী আতিকুর রহমান গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার আধুনগর ইউনিয়ন পরিষদের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয় কক্সবাজারগামী আরেকটি মোটরসাইকেল। এতে দুই আরোহীই ছিটকে পড়েন। ঘটনাস্থলেই নাসিবুর রহমানের মৃত্যু হয়। গুরুতর আহত আতিকুর রহমানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহ উদ্দিন চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংঘর্ষের কারণে কিছুক্ষণের জন্য চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে যান চলাচল স্বাভাবিক হয়।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬


চট্টগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image
চট্টগ্রামের লোহাগাড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসিবুর রহমান নামে এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক আরোহী আতিকুর রহমান গুরুতর আহত হয়েছেন।মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার আধুনগর ইউনিয়ন পরিষদের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয় কক্সবাজারগামী আরেকটি মোটরসাইকেল। এতে দুই আরোহীই ছিটকে পড়েন। ঘটনাস্থলেই নাসিবুর রহমানের মৃত্যু হয়। গুরুতর আহত আতিকুর রহমানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহ উদ্দিন চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।সংঘর্ষের কারণে কিছুক্ষণের জন্য চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে যান চলাচল স্বাভাবিক হয়।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা