ত্রয়োদশ সংসদের বগুড়া-৬ আসনে উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু হয়, যা একটানা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৯ আসনের ভোট হয়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুটি আসনে নির্বাচিত হন। এর মধ্যে বগুড়া-৬ আসন তিনি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন হচ্ছে। অন্যদিকে, তফসিল ঘোষণার পর প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত হয়েছিল। সেখানে এখন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এ আসনে প্রার্থী তিনজন। তারা হলেন—বিএনপির মো. রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) মো. আল-আমিন তালুকদার।
ভোটকেন্দ্র ১৫০টি, ভোটকক্ষ ৮৩৫টি এবং ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন।
নিরাপত্তায় ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে সেনাবাহিনীর ২৫০ জন সদস্য মোতায়েন থাকবেন। এছাড়া বিজিবির ৮ প্লাটুন (১৮৯ জন), র্যাবের ১০ টিম (৭০ জন), পুলিশের ১ হাজার ৩২৭ জন ও আনসার-ভিডিপির ১ হাজার ৯৯০ জন সদস্য দায়িত্ব পালন করবেন।
এ আসনেও প্রার্থী তিনজন। তারা হলেন—বিএনপির মো. মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান মাসুদ ও বাসদ (মার্কসবাদী) প্রার্থী মো. মিজানুর রহমান।ভোটকেন্দ্র ১২৮টি, ভোটকক্ষ ৭৫১টি এবং ভোটার সংখ্যা ৪ লাখ ৯ হাজার ৮০৬ জন।
নিরাপত্তায় সেনাবাহিনীর ১৪০ জন সদস্য ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে মোতায়েন থাকবেন। এছাড়া বিজিবির ১৬ প্লাটুন (৩২৮ জন), র্যাবের ১৪ টিম (১৩৫ জন), পুলিশের ১ হাজার ১৫৫ জন ও আনসার-ভিডিপির ১ হাজার ৭০৪ জন সদস্য মোতায়েন থাকবেন।
ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন জানান, প্রতিটি ভোটকেন্দ্রে সাধারণ ও গুরুত্বপূর্ণ বিবেচনায় ১৮ থেকে ২০ জন করে নিরাপত্তা সদস্য থাকছেন। নির্বাহী ও বিচারিক হাকিম নিয়োজিত থাকবেন ৩৬ জন। ইসির নিজস্ব পর্যবেক্ষক আছেন ১৮ জন করে। এছাড়া স্থানীয় সংস্থার পর্যবেক্ষক আছেন চার শতাধিক।
উভয় আসনেই পোস্টাল ভোট থাকবে। ইসির নিজস্ব কর্মকর্তারা রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার মিলিয়ে প্রায় ৫ হাজার ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োজিত রয়েছেন। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন