ঢাকা    শনিবার, ১৬ মে ২০২৬
ঢাকা    শনিবার, ১৬ মে ২০২৬
গণবার্তা

ইসরায়েলের শান্তি উদ্যোগে হিজবুল্লাহ বাদ; ইসলামাবাদে কঠোর নিরাপত্তায় ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু

ইসরায়েলের শান্তি উদ্যোগে হিজবুল্লাহ বাদ; ইসলামাবাদে কঠোর নিরাপত্তায় ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু

আগামী সপ্তাহে ওয়াশিংটনে লেবাননের প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিক শান্তি আলোচনা শুরু করতে আগ্রহ প্রকাশ করেছে ইসরায়েল, কিন্তু হিজবুল্লাহকে এই আলোচনায় অন্তর্ভুক্ত করা হবে না বলে শুক্রবার জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত মাইকেল লেটার। তিনি বলেছেন, হিজবুল্লাহ ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে এবং এই সংগঠনটি দুই দেশের মধ্যে শান্তির পথে সবচেয়ে বড় বাধা।

প্রতিবেদন অনুসারে, বৈরুতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূতদের মধ্যে একটি টেলিফোন আলাপও অনুষ্ঠিত হয়। লেবাননের রাষ্ট্রপতির কার্যালয় থেকে জারি করা এক বিবৃতি অনুসারে, মার্কিন মধ্যস্থতায় মঙ্গলবার ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান উত্তেজনা এবং একটি সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা হবে।

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক ঘিরে চোখরাঙানি নিরাপত্তা

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা। বর্তমানে বিশ্ব গণমাধ্যমের আগ্রহের কেন্দ্রে এই সংলাপ। উচ্চ পর্যায়ের এই বৈঠককে কেন্দ্র করে জোরদার করা হয়েছে ইসলামাবাদের নিরাপত্তা ব্যবস্থা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বিকেল পর্যন্ত ইসলামাবাদের ‘রেড জোন’ এলাকা সাংবাদিকদের জন্য উন্মুক্ত থাকলেও এখন তা সব ধরনের মানুষ ও যান চলাচলের জন্য পুরোপুরি বন্ধ। রেড জোনের আশপাশের এলাকাগুলোতে ক্যামেরা হাতে দেশি-বিদেশি সাংবাদিকদের উপস্থিতি চোখে পড়ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল পাকিস্তানি আকাশসীমায় যখন ইরানের প্রতিনিধিদলের বিমান প্রবেশ করে, ইসলামাবাদ তাতে পূর্ণমাত্রার নিরাপত্তা দিয়েছে। ইরানের প্রতিনিধিদলকে নিজে উপস্থিত হয়ে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান, পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ তেহরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

দুই দিনের ছুটি, মোতায়েন ১০ হাজার সেনা

এর আগে এই বৈঠক ঘিরে নিরাপত্তা জোরদারে পাকিস্তান সরকার ইসলামাবাদে দুই দিনের ছুটি ঘোষণা করেছে। এ ছাড়া ১০ হাজার নিরাপত্তা বাহিনীর সদস্যকে মোতায়েন করা হয়েছে। বিমানবন্দর থেকে ইরানের প্রতিনিধিদল বের হলে তাদের কনভয়কে পাকিস্তানের স্পেশাল সার্ভিসের ইউনিটগুলো নিরাপত্তা দিয়েছে। এ ছাড়া দেশটির এলিট কমান্ড ইউনিটও মোতায়েন ছিল।

সূত্র: বিবিসি, আল জাজিরা, এপি

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৬ মে ২০২৬


ইসরায়েলের শান্তি উদ্যোগে হিজবুল্লাহ বাদ; ইসলামাবাদে কঠোর নিরাপত্তায় ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image
আগামী সপ্তাহে ওয়াশিংটনে লেবাননের প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিক শান্তি আলোচনা শুরু করতে আগ্রহ প্রকাশ করেছে ইসরায়েল, কিন্তু হিজবুল্লাহকে এই আলোচনায় অন্তর্ভুক্ত করা হবে না বলে শুক্রবার জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত মাইকেল লেটার। তিনি বলেছেন, হিজবুল্লাহ ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে এবং এই সংগঠনটি দুই দেশের মধ্যে শান্তির পথে সবচেয়ে বড় বাধা।প্রতিবেদন অনুসারে, বৈরুতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূতদের মধ্যে একটি টেলিফোন আলাপও অনুষ্ঠিত হয়। লেবাননের রাষ্ট্রপতির কার্যালয় থেকে জারি করা এক বিবৃতি অনুসারে, মার্কিন মধ্যস্থতায় মঙ্গলবার ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান উত্তেজনা এবং একটি সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা হবে।ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক ঘিরে চোখরাঙানি নিরাপত্তাপাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা। বর্তমানে বিশ্ব গণমাধ্যমের আগ্রহের কেন্দ্রে এই সংলাপ। উচ্চ পর্যায়ের এই বৈঠককে কেন্দ্র করে জোরদার করা হয়েছে ইসলামাবাদের নিরাপত্তা ব্যবস্থা।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বিকেল পর্যন্ত ইসলামাবাদের ‘রেড জোন’ এলাকা সাংবাদিকদের জন্য উন্মুক্ত থাকলেও এখন তা সব ধরনের মানুষ ও যান চলাচলের জন্য পুরোপুরি বন্ধ। রেড জোনের আশপাশের এলাকাগুলোতে ক্যামেরা হাতে দেশি-বিদেশি সাংবাদিকদের উপস্থিতি চোখে পড়ছে।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল পাকিস্তানি আকাশসীমায় যখন ইরানের প্রতিনিধিদলের বিমান প্রবেশ করে, ইসলামাবাদ তাতে পূর্ণমাত্রার নিরাপত্তা দিয়েছে। ইরানের প্রতিনিধিদলকে নিজে উপস্থিত হয়ে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান, পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ তেহরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।দুই দিনের ছুটি, মোতায়েন ১০ হাজার সেনাএর আগে এই বৈঠক ঘিরে নিরাপত্তা জোরদারে পাকিস্তান সরকার ইসলামাবাদে দুই দিনের ছুটি ঘোষণা করেছে। এ ছাড়া ১০ হাজার নিরাপত্তা বাহিনীর সদস্যকে মোতায়েন করা হয়েছে। বিমানবন্দর থেকে ইরানের প্রতিনিধিদল বের হলে তাদের কনভয়কে পাকিস্তানের স্পেশাল সার্ভিসের ইউনিটগুলো নিরাপত্তা দিয়েছে। এ ছাড়া দেশটির এলিট কমান্ড ইউনিটও মোতায়েন ছিল।সূত্র: বিবিসি, আল জাজিরা, এপি

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা