ঢাকা    মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
গণবার্তা

নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় যশোরে বৃদ্ধ খুন

নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় যশোরে বৃদ্ধ খুন

যশোরের মনিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় ইমামুল হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (৮ জুন) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার রোহিতা ইউনিয়নের স্মরণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইমামুল হোসেন ওই গ্রামের মৃত রহিম সরদারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইমামুল হোসেনের নাতনীকে একদল বখাটে যুবক উত্যক্ত করে আসছিল। বিষয়টির প্রতিবাদ করে আসছিলেন তিনি। রোববার রাতে ইমামুল স্মরণপুর গ্রামের মতিনের দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

গ্রামবাসীরা জানান, এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে বলে জানা গেছে। দ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মনিরামপুর থানার ওসি আবু সাঈদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে জড়িতদের গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬


নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় যশোরে বৃদ্ধ খুন

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image
যশোরের মনিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় ইমামুল হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (৮ জুন) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার রোহিতা ইউনিয়নের স্মরণপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ইমামুল হোসেন ওই গ্রামের মৃত রহিম সরদারের ছেলে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইমামুল হোসেনের নাতনীকে একদল বখাটে যুবক উত্যক্ত করে আসছিল। বিষয়টির প্রতিবাদ করে আসছিলেন তিনি। রোববার রাতে ইমামুল স্মরণপুর গ্রামের মতিনের দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়।পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।গ্রামবাসীরা জানান, এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে বলে জানা গেছে। দ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।মনিরামপুর থানার ওসি আবু সাঈদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে জড়িতদের গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা