প্রিন্ট এর তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬
গৃহকর্মী শিশুকে নির্যাতনের অভিযোগে বিমানের এমডি ও স্ত্রীসহ চারজন কারাগারো
গণবার্তা প্রতিবেদন ||
ঢাকা: গৃহকর্মী হিসেবে রাখা এক শিশুকে নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাফিকুর রহমান, তার স্ত্রীসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।মামলার নথি সূত্রে জানা যায়, প্রায় ১১ বছর বয়সী ওই শিশুটিকে দারিদ্র্যের সুযোগ নিয়ে অভিযুক্ত দম্পতির বাসায় গৃহকর্মী হিসেবে রাখা হয়। শিশুটির পরিবারের সঙ্গে ভবিষ্যতে তার ভরণপোষণ ও বিয়ের দায়িত্ব নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। তবে বাসায় থাকার একপর্যায়ে শিশুটি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয় বলে অভিযোগ ওঠে।পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হলে বিষয়টি প্রকাশ্যে আসে। শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়। তদন্তে নির্যাতনের প্রাথমিক সত্যতা পাওয়ায় পুলিশ অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন বিমানের এমডি ড. মো. সাফিকুর রহমান, তার স্ত্রী এবং বাসায় কর্মরত আরও দুই গৃহকর্মী। শুনানি শেষে ঢাকার একটি আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, শিশুর সুরক্ষা নিশ্চিত করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা