প্রিন্ট এর তারিখ : ০১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬
নিউইয়র্কে অভিবাসন ইস্যুতে ইসলামী ইতিহাস টেনে আলোচনায় মেয়র জোহরান মামদানিা
অনলাইন ডেস্ক ||
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি অভিবাসন নীতিতে সহমর্মিতা ও আশ্রয়ের পক্ষে যুক্তি তুলে ধরতে ইসলামী ইতিহাসের হিজরতের উদাহরণ টেনে ভিন্নভাবে আলোচনায় এসেছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক আন্তধর্মীয় প্রাতরাশ সভায় তিনি বলেন, “আমি আমার নিজ ধর্ম ইসলামকে দেখি একটি অভিবাসনের কাহিনির ওপর প্রতিষ্ঠিত ধর্ম হিসেবে।” তিনি উল্লেখ করেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) নিজেও একজন পরবাসী ছিলেন, যিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় আশ্রয় পেয়েছিলেন।
অভিবাসীদের সুরক্ষা জোরদার করতে মামদানি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সংস্থা বিচারিক ওয়ারেন্ট ছাড়া নিউইয়র্ক সিটির কোনো সম্পত্তিতে প্রবেশ করতে পারবে না।
মেয়র মামদানি বলেন, এই পদক্ষেপ অভিবাসী সম্প্রদায়, ব্যক্তিগত গোপনীয়তা এবং জননিরাপত্তার প্রতি শহরের প্রতিশ্রুতির প্রতিফলন। তিনি আরও যোগ করেন, “কোনো নিউইয়র্কবাসী যেন কেবল অভিবাসী হওয়ার কারণে শিশু যত্নের মতো সেবার জন্য আবেদন করতে ভয় না পান।”
তার এই বক্তব্য ও পদক্ষেপ অভিবাসন ইস্যুতে নতুন মাত্রা যোগ করেছে এবং ইসলামী ইতিহাসের উদাহরণ টেনে তিনি মানবিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা