প্রিন্ট এর তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬
প্রথমবার বিরোধী দলে জামায়াতে ইসলামীা
নিজস্ব প্রতিবেদক ||
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় সংসদের প্রধান বিরোধী দল হতে যাচ্ছে জামায়াতে ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি তার ইতিহাসে সর্বাধিক আসন জয় করেছে। ঘোষিত বেসরকারি ফলাফলে জামায়াত নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৭টি আসন, যার মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়ী হয়েছে ৬ আসনে।নির্বাচনী ফলাফল
বিএনপি: ২০৭ আসন
জামায়াত জোট: ৭৭ আসন (এনসিপি ৬)
অন্যান্য/স্বতন্ত্র: ১২ আসন
মোট আসন: ২৯৬ (শেরপুর-৩ আসন স্থগিত)
শীর্ষ নেতাদের জয়
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান জয়ী হয়েছেন ঢাকা-১৫ আসনে।
নীলফামারী-১ আসনে মাওলানা আব্দুস সাত্তার
নীলফামারী-২ আসনে আল ফারুক আব্দুল লতিফ
নীলফামারী-৩ আসনে ওবায়দুল্লাহ সালাফী
নীলফামারী-৪ আসনে আব্দুল মুনতাকিম
কুড়িগ্রাম-৩ আসনে মাহবুবুল আলম সালেহী
কুড়িগ্রাম-৪ আসনে মোস্তাফিজুর রহমান
রংপুর-২ আসনে এটিএম আজহারুল ইসলাম
পাবনা-১ আসনে নাজিবুর রহমান মোমেন
চট্টগ্রাম-১৫ আসনে শাহজাহান চৌধুরী
চট্টগ্রাম-১৬ আসনে মোহাম্মদ জহিরুল ইসলাম
এছাড়া রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে জামায়াতের প্রার্থীরা উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন।কিছু আসনে ভোটের ব্যবধানও ছিল উল্লেখযোগ্য। যেমন—ঢাকা-৮ আসনে বিএনপির মির্জা আব্বাস পেয়েছেন ৫৬,৫৫২ ভোট, আর প্রতিদ্বন্দ্বী এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫১,৫৭২ ভোট। তবে জামায়াতের প্রার্থীদের বিস্তারিত ভোটসংখ্যা এখনও পূর্ণাঙ্গভাবে প্রকাশিত হয়নি।জামায়াতে ইসলামী এর আগে কখনো সংসদের প্রধান বিরোধী দল হওয়ার সুযোগ পায়নি। এবার তারা ইতিহাসে সর্বাধিক আসন জয় করে বিরোধী দলের মর্যাদা অর্জন করেছে। এ ফলাফলকে দলটির জন্য একটি বড় রাজনৈতিক অর্জন হিসেবে দেখা হচ্ছে।
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা