প্রিন্ট এর তারিখ : ১৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬
মন্ত্রী-প্রতিমন্ত্রী মর্যাদার ১০ উপদেষ্টা নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রীা
ডেস্ক রিপোর্ট ||
প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন মন্ত্রিসভা গঠনের পাশাপাশি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) রাতে মন্ত্রিপরিষদ সচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা
মির্জা আব্বাস উদ্দিন আহমেদ
নজরুল ইসলাম খান
রুহুল কবির রিজভী আহমেদ
মো. ইসমাইল জবিউল্লাহ
ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা
হুমায়ুন কবির
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম
ডা. জাহেদুর রহমান
ড. মাহাদি আমিন
রেহান আসিফ আসাদ
এর আগে বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই অনুষ্ঠানে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সবাইকে শপথ পাঠ করান।এই নিয়োগের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক কাঠামোতে অভিজ্ঞ রাজনীতিবিদ, আমলা ও টেকনোক্র্যাটদের অন্তর্ভুক্ত করেছেন। উপদেষ্টারা নীতিনির্ধারণী কাজে প্রধানমন্ত্রীকে সহায়তা করবেন এবং সরকারের কার্যক্রমে বিশেষজ্ঞ পরামর্শ প্রদান করবেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা