প্রিন্ট এর তারিখ : ৩১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬
বাংলার আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রমজান শুরু া
নিজস্ব প্রতিবেদক ||
চাঁদ দেখা গেছে: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার সন্ধ্যারোজা শুরু: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারিতারাবিহ: বুধবার রাত থেকেসিদ্ধান্ত: জাতীয় চাঁদ দেখা কমিটি, বায়তুল মোকাররমবাংলাদেশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায়। জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ঘোষণা দেওয়া হয় যে বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে।বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত সভায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সভাপতিত্ব করেন। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানসহ কমিটির সদস্য ও আলেমরা দেশের ৬৪ জেলার তথ্য যাচাই করে সিদ্ধান্ত দেন।ফলে বুধবার রাতেই তারাবিহ নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং বৃহস্পতিবার ভোরে সাহরি খেয়ে মুসলমানরা রোজা পালন শুরু করবেন।তবে দেশের কিছু এলাকায় সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে বুধবার থেকেই রোজা শুরু করেছেন মুসলমানরা।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা