প্রিন্ট এর তারিখ : ২৬ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬
মুন্সীগঞ্জে চুরির অভিযোগে দুই যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩া
অনলাইন ডেস্ক ||
মুন্সীগঞ্জের লৌহজংয়ে চুরির অভিযোগে উত্তেজিত জনতা দুই যুবককে পিটিয়ে হত্যা করেছে। বুধবার (৪ মার্চ) ভোররাত ৩টার দিকে হলদিয়া ইউনিয়নের সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন গোয়ালিমান্দ্রা এলাকার বেদেপল্লীর ফরহাদ মিয়ার ছেলে সাগর (৩০) ও শহিদুলের ছেলে ছানারুল (৩০)।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কমিউনিটি ক্লিনিকের বৈদ্যুতিক তার চুরির সময় স্থানীয়রা তাদের আটক করে। পরে উত্তেজিত জনতা মারধর করলে গুরুতর আহত অবস্থায় পুলিশ তাদের উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।স্থানীয়দের দাবি, কয়েক সপ্তাহ আগে একই ইউনিয়নে একটি খামার থেকে লক্ষাধিক টাকা মূল্যের ছাগল চুরি হয়েছিল। নিহতরা সেই ঘটনার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছিল। বুধবার ভোরে আবার চুরির চেষ্টা করতে গিয়ে তারা হাতেনাতে ধরা পড়ে।ঘটনার সত্যতা নিশ্চিত করে লৌহজং থানার ওসি মনির হোসেন জানিয়েছেন, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অভিযুক্তদের ধরতে এলাকায় অভিযান চলছে।
এই ঘটনা স্থানীয়ভাবে তীব্র উত্তেজনা সৃষ্টি করেছে এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা