প্রিন্ট এর তারিখ : ১৩ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬
সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানের গ্রেফতার দাবিতে জামায়াতের বিক্ষোভা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ||
বিদায়ী অন্তর্বর্তী সরকারের বন, পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে (বর্তমানে বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী) গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।শুক্রবার (৬ মার্চ) দুপুর আড়াইটার দিকে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে এই বিক্ষোভ মিছিল শুরু হয়।'ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের' অভিযোগবিক্ষোভ মিছিলের আগে সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, দীর্ঘদিন পর মানুষ উৎসাহ নিয়ে ভোট দিয়েছে। এজন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছে জামায়াত।তবে কয়েকজন উপদেষ্টা বিএনপির পক্ষে হয়ে কাজ করেছে এবং বিভিন্ন আসনে জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদের সামান্য ভোটের ব্যবধান দেখিয়ে পরাজিত দেখানো হয়েছে বলে দাবি করেন মিয়া গোলাম পরওয়ার।তারপরও দেশের কল্যাণে জামায়াত ভোটের ফলাফল মেনে নিয়েছিল, এমন মন্তব্য করেন তিনি। আরও বলেছেন, তবে কয়েকজন উপদেষ্টার বক্তব্যে এখন 'ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের' বিষয়গুলো সামনে আসছে। এতে জনগণের কাছে ভুল বার্তা যাচ্ছে।তদন্তের দাবিজনগণকে সঠিক তথ্য দিতে দুই উপদেষ্টাসহ 'ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের' ঘটনার বিচারবিভাগীয় তদন্ত দাবি করে জামায়াত। সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের দাবিও জানানো হয় মিছিল থেকে।বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররম এলাকা ঘুরে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা