প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬
ইরানের ৫০ অস্ত্রাগার ও মহাকাশ সংস্থায় হামলার দাবি ইসরাইলেরা
আন্তর্জাতিক ডেস্ক, গণবার্তা: ||
ইরানের রাজধানী তেহরানে অবস্থিত মহাকাশ সংস্থা এবং প্রায় ৫০টি অস্ত্রাগারে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। শনিবার (৭ মার্চ) টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী এই দাবি করেছে।টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, এই হামলায় ইরানের ইসলামি রেভল্যুশনারী গার্ড কর্পসের (আইআরজিসি) ‘স্পেস ফোর্স’ সদর দপ্তর ‘ধ্বংস’ করে দেওয়া হয়েছে। তারা আরও জানায় যে, স্থানটি ইরানের মহাকাশ সংস্থার গবেষণা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো।যেসব লক্ষ্যবস্তুতে হামলাইসরাইলি সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে, অন্যান্য লক্ষ্যবস্তুর মধ্যে ছিল—গোলাবারুদ রাখা প্রায় ৫০টি বাঙ্কারএকটি বাসিজ ঘাঁটিআইআরজিসির একটি কম্পাউন্ডচলমান সংঘাতগত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, বিমানঘাঁটি এবং নেতৃত্ব লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। জবাবে ইরানও ইসরাইল ও উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে।এই হামলায় এখন পর্যন্ত ইরানে ১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।ইসরাইলের সর্বশেষ এই দাবির সত্যতা যাচাই করা যায়নি এবং ইরানের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা