প্রিন্ট এর তারিখ : ১৬ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬
১ লাখ ৩০ হাজার এনআইডি সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তির ঘোষণা ইসিরা
নিজস্ব প্রতিবেদক ||
১ লাখ ৩০ হাজার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নির্বাচন কমিশনে (ইসি) পেন্ডিং অবস্থায় রয়েছে। বুধবার (১১ মার্চ) নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, দ্রুতই এসব আবেদন নিষ্পত্তি করা হবে।ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও পরবর্তী সময়ে আবেদন পেন্ডিং হয়ে পড়ে। সংসদ নির্বাচনের কারণে সংশোধন কার্যক্রম স্থগিত করার আগ পর্যন্ত পেন্ডিং আবেদন ছিল ৮০ হাজারের মতো। গত কয়েক মাসে তা বৃদ্ধি পেয়ে বর্তমানে ১ লাখ ৩০ হাজারে পৌঁছেছে।ইতিমধ্যে ১২ লাখ আবেদন নিষ্পত্তিএনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, এখন পর্যন্ত ১২ লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করা হয়েছে। বর্তমানে পেন্ডিং থাকা ১ লাখ ৩০ হাজার আবেদন দ্রুত নিষ্পত্তি করার কাজ চলছে।তিনি বলেন, "সংসদ নির্বাচনের কারণে সংশোধন কার্যক্রম স্থগিত করার আগ পর্যন্ত পেন্ডিং আবেদন ছিল ৮০ হাজারের মতো। এ কয়েক মাসে বৃদ্ধি পেয়ে ১ লাখ ৩০ হাজার হয়েছে। দ্রুত এসব আবেদন নিষ্পত্তি করা হবে।"এনআইডি সংশোধন আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির জন্য ইসি ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা