প্রিন্ট এর তারিখ : ১৩ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬
মন্ত্রিসভার নতুন সদস্য আহমেদ আযম খানের শপথ গ্রহণা
||
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি মন্ত্রিসভার নতুন সদস্যের নাম ঘোষণা করার পর টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা সাড়ে ১২টার পর জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সম্পন্ন হয়। সকালে অনুষ্ঠিত অধিবেশনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) স্পিকার এবং ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হন।তারা নতুন দায়িত্ব পাওয়াতে পদত্যাগ করায় মন্ত্রিসভায় দুটি পদ শূন্য হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পূর্বে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ডেপুটি স্পিকার কায়সার কামাল ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তাদের পদত্যাগের কিছুক্ষণের মধ্যেই ক্ষমতাসীন দল বিএনপি মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে আহমেদ আযম খানের নাম ঘোষণা করে এবং পরে তিনি শপথ নেন।আহমেদ আযম খান কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা