প্রিন্ট এর তারিখ : ১৬ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬
এসএসসি পরীক্ষায় নকল ঠেকাতে জিরো টলারেন্স নীতি, হেলিকপ্টারে কেন্দ্র পরিদর্শনে যাবেন শিক্ষামন্ত্রীা
গণবার্তা ডেস্ক ||
আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষায় নকল ও অনিয়ম ঠেকাতে জিরো টলারেন্স নীতি ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পুরোনো স্টাইলে হেলিকপ্টারে চড়ে জেলায় জেলায় পরীক্ষার কেন্দ্রে যাবেন তিনি। বিশেষ করে মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্রগুলোতে কঠোর অভিযান চালানো হবে বলে জানান।শনিবার (১৪ মার্চ) রাতে রাজধানীর মিন্টো রোডে শিক্ষামন্ত্রীর সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এ মতবিনিময়ের আয়োজন করে শিক্ষা বিটের সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসিয়েশন, বাংলাদেশ (ইরাব)।নকলমুক্ত পরীক্ষার অঙ্গীকারশিক্ষামন্ত্রী বলেন, "আমাকে নকল ঠেকাতেই হবে। এর বিকল্প নেই। আমাকে আগের স্টাইলে হেলিকপ্টারে যেতে হবে। কেন্দ্রে কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসাবো। কর্মকর্তা-মিডিয়া নিয়ে ঝাঁক বেঁধেই জেলায় জেলায় ছুটতে হবে।"২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন আ ন ম এহছানুল হক মিলন। সেসময় হেলিকপ্টার নিয়ে পরীক্ষাকেন্দ্রে গিয়ে নকল ধরে তুমুল আলোচনায় আসেন তিনি।জিরো টলারেন্স নীতিএহছানুল হক মিলন বলেন, "আমি প্রতিমন্ত্রী থাকাকালে নকল বন্ধ করেছিলাম। চাই না সেই নকল ফিরে আসুক। এসএসসি পরীক্ষা সুষ্ঠু-সুন্দর ও নকলমুক্তভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে।"মাদরাসা ও কারিগরি কেন্দ্রে বিশেষ নজরতিনি বলেন, "মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে বেশি নকল হয়। এ দিকটাতে বেশি নজর দেবো। নকলের সিন্ডিকেট ভেঙে দিতে কেন্দ্রগুলোতে কক্ষ পরিদর্শক ঠিক করার ক্ষেত্রে এবং কেন্দ্র নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করবো।"শিক্ষামন্ত্রীর এই ঘোষণার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সাড়া পড়েছে। আগামী কয়েকদিনের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে।
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা