প্রিন্ট এর তারিখ : ১৬ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬
১৩ বছরের কম বয়সীদের জন্য ‘প্যারেন্ট ম্যানেজড অ্যাকাউন্ট’ চালু করল হোয়াটসঅ্যাপা
প্রযুক্তি ডেস্ক ||
১৩ বছরের কম বয়সী শিশুদের জন্য বিশেষ ‘প্যারেন্ট ম্যানেজড অ্যাকাউন্ট’ ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে অভিভাবকরা তাদের সন্তানদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করতে পারবেন।কোম্পানির এক বিবৃতিতে জানানো হয়, প্যারেন্ট ম্যানেজড অ্যাকাউন্টে শিশুদের জন্য শুধু মেসেজিং ও কলিং ফিচার উপলব্ধ থাকবে। ১৩ বছরের কম বয়সী শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করাই এই ফিচারের মূল লক্ষ্য।কী কী সুবিধা পাবেন অভিভাবকরাকোম্পানি জানিয়েছে, এই অ্যাকাউন্টগুলোতে ডিফল্টভাবে কঠোর সেটিংস প্রয়োগ করা হবে এবং অভিভাবকদের বিভিন্ন নিয়ন্ত্রণ সুবিধা থাকবে। যেমন—কারা তাদের সন্তানদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন তা নির্ধারণ করতে পারবেন অভিভাবকরাতাদের সন্তানরা কোন গ্রুপে যোগ দিতে পারবে তা নির্ধারণের সুবিধাকোন প্রাইভেসি সেটিংস তারা অ্যাডজাস্ট করতে পারবে তা ঠিক করার ক্ষমতাসুরক্ষা ও সীমাবদ্ধতাহোয়াটসঅ্যাপ জানিয়েছে, শিশুদের অন্য ব্যক্তিদের সঙ্গে কথোপকথন এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকবে। তবে শিশুদের অ্যাকাউন্টে মেটা এআই, চ্যানেল বা স্ট্যাটাসের মতো ফিচারগুলোতে অ্যাক্সেস থাকবে না।কীভাবে কাজ করবেএই অ্যাকাউন্টের জন্য অভিভাবকের একটি ডিভাইস এবং শিশুর একটি ডিভাইসের প্রয়োজন হবে। উভয় অ্যাকাউন্ট কিউআর কোডের মাধ্যমে লিঙ্ক করা যাবে এবং একবার সংযুক্ত হলে, অভিভাবকরা তাদের সন্তানদের অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করতে পারবেন।বয়স ১৩ হলে কী হবেযখন শিশুর বয়স ১৩ বছর পূর্ণ হবে, তখন অভিভাবকরা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন যে তারা ম্যানেজড অ্যাকাউন্টটিকে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে রূপান্তর করতে পারেন।কোম্পানির তথ্য অনুযায়ী, আগামী কয়েক মাসের মধ্যে এই ফিচারটি সব ব্যবহারকারীর জন্য উপলব্ধ হবে।
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা