প্রিন্ট এর তারিখ : ১৫ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬
‘জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি’ নামে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা নাঈম আহমাদেরা
গণবার্তা ডেস্ক ||
ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) সদ্যসাবেক প্রধান সংগঠক নাঈম আহমাদ নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। দলের নাম রাখা হয়েছে ‘জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি’ (জেডিপি)। আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে এই দল।শনিবার (১৪ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।কেন নতুন দলএ সময় নাঈম আহমাদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে একটি বড় ধরনের রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ কয়েকটি ‘ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তির’ কার্যত অবসানের ফলে এই শূন্যতা সৃষ্টি হয়েছে।তিনি বলেন, বর্তমানে কিছু ইসলামপন্থি দল আংশিকভাবে এই শূন্যতা পূরণ করলেও দীর্ঘমেয়াদে শক্তিশালী মূলধারার একটি বিকল্প রাজনৈতিক শক্তির প্রয়োজন রয়েছে। বিএনপি ও জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক বলয়ের প্রতি মানুষের আগ্রহ তৈরি হয়েছে।দলের অবস্থান ও আদর্শনাঈম আহমাদ জানান, নতুন দলের রাজনৈতিক অবস্থান হবে মধ্যপন্থা থেকে মধ্য-ডানপন্থায়। দলের আদর্শ হিসেবে তিনি বাংলাদেশপন্থা, সংস্কারপন্থা এবং বাংলাদেশি বাস্তবতায় সামাজিক গণতন্ত্রের কথা উল্লেখ করেন।১২ দফা কর্মসূচিতিনি বলেন, জেডিপির অগ্রাধিকারমূলক ১২ দফা কর্মসূচির মধ্যে রয়েছে—১. ধর্মীয় মূল্যবোধ রক্ষা২. জুলাই সনদের বাস্তবায়ন৩. বিদেশি আগ্রাসন থেকে দেশের নিরাপত্তা নিশ্চিত করা৪. পানি-প্রাণ-প্রকৃতির সুরক্ষা৫. বিনামূল্যে কর্মসংস্থানমুখী শিক্ষা৬. সর্বজনীন বিনামূল্যে চিকিৎসাসেবা৭. ন্যায্য ও পাচারমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা৮. ব্যবসা-বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি৯. কৃষি ও আইটিসহ নতুন শিল্পের উন্নয়ন১০. পরিকল্পিত ও পরিবেশবান্ধব নগরায়ণ১১. প্রবাসীদের আইনি সুরক্ষা ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা১২. নাগরিকদের মৌলিক অধিকার রক্ষাআনুষ্ঠানিক আত্মপ্রকাশতিনি জানান, আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে ঘোষণাপত্র, গঠনতন্ত্র ও কেন্দ্রীয় কমিটি ঘোষণার মাধ্যমে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটবে। আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশের আগ পর্যন্ত তিনি জেডিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।জুলাই সনদ বাস্তবায়নের দাবিসংবাদ সম্মেলনে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়ে নাঈম আহমাদ বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত এই জাতীয় দলিল বাস্তবায়নে সরকারের আন্তরিকতা জরুরি।‘শিবির’ ও ‘ছাত্রলীগ’ ট্যাগ নিয়ে বক্তব্যনাঈম আহমাদ আরও বলেন, হাসিনা সরকারের সময় ‘শিবির’ ট্যাগ দিয়ে অনেক মানুষের ওপর নিপীড়ন চালানো হয়েছিল। এখন আবার ‘ছাত্রলীগ’ ট্যাগ দিয়ে নতুন করে হয়রানির প্রবণতা দেখা যাচ্ছে। কেউ প্রকাশ্যে আওয়ামী লীগ ত্যাগ করলে এবং তার বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অপরাধের অভিযোগ বা মামলা না থাকলে তাকে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।সংবাদ সম্মেলনে জেডিপির সংগঠক নজরুল ইসলাম, মো. আহছান উল্লাহ, সাদমান আলম, নাকিবুর রহমান, ইমরান হোসেন রাহাত, মুত্তাকী বিন মনির, নূরা জেরিন, নাজমুন নাহার, আবুল বাশার, রাকিব হাসান, আসাদ মৃধা, অ্যাডভোকেট রুবেল ইসলাম খান, শেখ সাদী, মাহতাব হোসেন সাব্বির, ইমরান হোসাইন, জিহাদ আরাফাত, এরশাদ আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা