প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬
ঈদ মোবারক: শুভেচ্ছা বার্তাা
||
পবিত্র মাহে রমজানের মাসব্যাপী সিয়াম সাধনা, ইবাদত-বন্দেগি ও আত্মশুদ্ধির পর আজ আমরা ঈদুল ফিতরের আনন্দে মেতে উঠছি। রমজান আমাদের সহিষ্ণুতা ও পরহেজগারির শিক্ষা দিয়েছে। এই মাসের শিক্ষা যেন আমাদের জীবনকে ধন্য করে তোলে, সেই প্রত্যাশা।ঈদুল ফিতর শুধু আনন্দের নয়, বরং সবার সঙ্গে সেই আনন্দ ভাগাভাগি করে নেওয়ার দিন। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোর দিন। আসুন, আমরা সবাই মিলে ঈদের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করি এবং মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উদ্বুদ্ধ হই।গণবার্তার পক্ষ থেকে সকল ধর্ম-বর্ণ-পেশার মানুষকে জানাই আন্তরিক ঈদ মোবারক। পবিত্র ঈদুল ফিতরের খুশি ও বরকত সবার জীবনে বর্ষিত হোক। দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করি।আপনাদের সবাইকে ঈদ মোবারক।— গণবার্তা পরিবার
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা