প্রিন্ট এর তারিখ : ৩১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬
জামালপুরের দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ ভেঙে নিহত ৪ শিশুা
||
জামালপুরের দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ নদীতে ভেঙে পড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। এর আগে শনিবার (২১ মার্চ) বিকালে ব্রহ্মপুত্র নদে এ দুর্ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করা হয়। পরে আরও একজনের লাশ উদ্ধার করা হয়।জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।নিহতদের পরিচয়নিহত চার শিশু হলো—আব্দুল মোতালেব (৬) (দেওয়ানগঞ্জ উপজেলার কালুরচর এলাকার শের আলীর ছেলে)খাদিজা (১২) (শের আলীর মেয়ে)মায়ামনি (১০) (একই উপজেলার ডাকাতিয়া পাড়ার জয়নালের মেয়ে)আবীর হোসেন (১৪) (বেলতলি রেলগেট এলাকার হাবীবুল্লাহর ছেলে)কীভাবে ঘটলো দুর্ঘটনাপ্রতি বছর ঈদ উপলক্ষ্যে ওই ব্রিজে আশপাশের মানুষের ব্যাপক সমাগম হয়। এবারো ঈদের দিন বিকালে সেখানে প্রচুর মানুষ আসেন। দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। আজ অতিরিক্ত চাপের কারণে হঠাৎ সেটি ভেঙে পড়ে।দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মুবিন খান বলেন, উদ্ধার কাজ অব্যাহত রয়েছে এবং নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চলছে।প্রতিমন্ত্রীর ঘটনাস্থল পরিদর্শনএদিকে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার পরিচালনায় পর্যবেক্ষণ করছেন।ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন কাজ করছে। উদ্ধার কাজ চলমান থাকায় নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা