প্রিন্ট এর তারিখ : ৩১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬
হরমুজ দ্বীপের কাছে ইরানের আকাশসীমায় এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবিা
বিশ্ব ডেস্ক ||
ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজ দ্বীপের কাছে একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী। রোববার (২২ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ এবং মেহর নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।ইরানের জয়েন্ট এয়ার ডিফেন্স কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিমানটি দেশটির দক্ষিণ উপকূলীয় অঞ্চলের আকাশসীমায় অনুপ্রবেশ করেছিল। ভূপাতিত হওয়ার ঠিক আগ মুহূর্তে যুদ্ধবিমানটি থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলে দাবি করেছে ইরান।তবে যুদ্ধবিমানটি কোন দেশের বা এর পাইলটের পরিণতি কী হয়েছে, সে সম্পর্কে তেহরান এখন পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য বা ধ্বংসাবশেষের প্রমাণ উপস্থাপন করেনি। ইরানের দাবির সত্যতা যাচাই করতে এখন পর্যন্ত কোনো স্বাধীন সংস্থা বা দেশ নিশ্চিত করতে পারেনি।ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টেহরান টাইমস তাদের এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছে যেখানে আকাশে বিস্ফোরণের ধোঁয়া দেখা যাচ্ছে। তবে ওই ভিডিওতে যুদ্ধবিমানটি স্পষ্টভাবে দেখা যায়নি।গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী এর আগেও ইসরায়েলি ড্রোন ও যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছিল। তবে ইসরায়েল প্রতিবারই তা অস্বীকার করেছে।ইরানের ওপর যৌথ হামলায় এ পর্যন্ত দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনিসহ ১ হাজার ৩০০র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এর প্রতিশোধ হিসেবে ইরান ইসরায়েল ছাড়াও জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতে (যেখানে মার্কিন সামরিক সম্পদ রয়েছে) দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।ইরানের এই দাবি সত্য হলে এটি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নতুন মাত্রা যোগ করবে। তবে প্রমাণ না পাওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে সংশয় রয়েই যাচ্ছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা